আজ ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

চৌদ্দগ্রামে ভূমি সপ্তাহ উপলক্ষে কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print

কুমিল্লার চৌদ্দগ্রামে ভূমি সেবা সপ্তাহ-২০২৪ উপলক্ষে শিক্ষার্থীদের মাঝে সংশ্লিষ্ট বিষয়ের উপর কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন চৌদ্দগ্রাম এইচ জে সরকারি মডেল উচ্চ বিদ্যালয় ও চৌদ্দগ্রাম পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীরা। পরে প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।

সোমবার (১০ জুন) সকালে চৌদ্দগ্রাম উপজেলা পরিষদ মিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রহমত উল্লাহ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রাশেদা আখতার।

চৌদ্দগ্রাম উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সরওয়ার লিমা এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ কে এম মীর হোসেন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ছাকিনা বেগম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শেফাউল আলম, উপজেলা সাব-রেজিস্ট্রার মো: ওমর ফারুক, উপজেলা প্রকৌশলী নুরুজ্জামান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জোবায়ের হোসেন, উপজেলা সমবায় অফিসার ভূঁইয়া মোহাম্মদ শাহীনুর রহমান, স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. তৈফিকুল আলম তারেক, চৌদ্দগ্রাম প্রেসক্লাবের সভাপতি মো: আবদুল জলিল রিপন, সহ-সভাপতি আবু বকর সুজন, উপজেলা বন কর্মকর্তা মো: শাহীন আলম, চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক জসিম উদ্দিন দেওয়ান, উপজেলা ভূমি অফিসের নাজির কমল কান্ত সরকার, ক্রেডিট চেকিং কাম সায়রাত সহকারী মো: ছালাউদ্দিন প্রমুখ।

অনুষ্ঠান শেষে ভূমির মালিকানা ও বিভিন্ন কাগজপত্র সর্ম্পকে অতীত ও বর্তমানের বিভিন্ন তথ্যচিত্র উপস্থাপন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সরওয়ার লিমা। এ সময় ভূমি সংক্রান্ত সরকারের বিভিন্ন কার্যক্রমের ভিডিও প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়েছে।

আরো পড়ুন

চৌদ্দগ্রামে বর্ণাঢ্য আয়োজনে করপাটি আইডিয়াল কিন্ডারগার্টেনে মহান ২১ ফেব্রুয়ারি উদযাপন।

সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন, দিবসের প্রথম প্রহরে প্রভাত ফেরী, ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনের অংশ হিসেবে শহীদ...

Read more
নির্বাচনে ষড়যন্ত্র হতে পারে তাই ভোট শেষ না হওয়া পর্যন্ত ভোটের বাক্স পাহাড়া দিতে হবে- কুমিল্লায় তারেক রহমান।

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে জনগণের ভাগ্য পরিবর্তন করা। তিনি বলেন , নির্বাচনে ষড়যন্ত্র হতে...

Read more
চৌদ্দগ্রামে দাঁড়িপাল্লা ও হ্যাঁ ভোটের নির্বাচনী প্রচার শুরু দেশের উন্নয়নের স্বার্থে ঐক্যবদ্ধ হয়ে সৎ ও যোগ্য প্রার্থীকে ভোট দিতে হবে: ডা. তাহের।

 বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের বলেছেন, ১০ দলীয় জোট একটি বৃহৎ জোটে পরিণত হয়েছে।...

Read more
আগামীতে ১০ দলীয় জোট সরকার গঠন করবে-ডাঃ তাহের।

জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমীর ডাঃ সৈয়দ আবদুল্লাহ মোঃ তাহের বলেছেন, আগামীতে ১০ দলীয় জোট সরকার গঠন করবে। এই জোটে দেশের...

Read more
চৌদ্দগ্রামে বাসের ধাক্কায় প্রাণ কোম্পানীর এসআর বেলাল নিহত।

কুমিল্লার চৌদ্দগ্রামে অজ্ঞাতনামা বেপরোয়া গতির একটি যাত্রীবাহি বাসের ধাক্কায় মো: বেলাল হোসেন (৪০) নামে প্রাণ কোম্পানীর একজন সেলস্ রিপ্রেজেন্টেটিভ (এসআর)...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
Scroll to Top