চৌদ্দগ্রামে বাসের ধাক্কায় প্রাণ কোম্পানীর এসআর বেলাল নিহত।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print

কুমিল্লার চৌদ্দগ্রামে অজ্ঞাতনামা বেপরোয়া গতির একটি যাত্রীবাহি বাসের ধাক্কায় মো: বেলাল হোসেন (৪০) নামে প্রাণ কোম্পানীর একজন সেলস্ রিপ্রেজেন্টেটিভ (এসআর) নিহত হয়েছে। নিহত বেলাল হোসেন লক্ষ্মীপুর জেলার রামগতি থানার চরমোহর গ্রামের এজহার আহমেদ এর ছেলে। ঘটনাটি ঘটে সোমবার (২০ জানুয়ারি) সকাল সাড়ে আটটায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাবুচি এলাকায়। দুপুরে বিষয়টি নিশ্চিত করেন মিয়াবাজার হাইওয়ে থানার সার্জেন্ট অর্পণ দেবনাথ।

হাইওয়ে থানা ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, প্রতিদিনের ন্যায় সোমবার সকালে নিজ বাসা থেকে কর্মস্থল কাশিনগর এর উদ্দেশ্যে বাই সাইকেলযোগে রওনা করেন প্রাণ কোম্পানীর সেলস্ রিপ্রেজেন্টেটিভ (এসআর) বেলাল হোসেন। পথিমধ্যে তিনি মহাসড়কের বাবুচি এলাকায় পৌঁছলে ঢাকামুখি লেনে অজ্ঞাতনামা একটি দ্রুতগতির বাস তার বাই সাইকেলটিকে ধাক্কা দিলে সাইকেল সহ তিনি মহাসড়ক থেকে ছিটকে পড়ে যান। এ সময় তিনি গুরুতর আহত হন। প্রচুর রক্তক্ষরণের ফলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। সংবাদ পেয়ে মিয়াবাজার হাইওয়ে থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার ও সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করে। পরে লাশের পরিচয় শনাক্ত করে নিহতের স্বজনদের খবর দেওয়া হলে তারা হাইওয়ে থানায় আসেন। সোমবার দুপুরে সকল আইনী প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে হাইওয়ে থানা পুলিশ।

এ বিষয়ে মিয়াবাজার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জসিম উদ্দিন জানান, ‘দুর্ঘটনার সংবাদ পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করেছে। সুরতহাল, ময়নাতদন্ত ও আইনী প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।’

আরো পড়ুন

কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ;কিশোরী আটক।

কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগে এক কিশোরীকে গ্রেফতার করেছে পুলিশ।সোমবার (২৯ জুন) ভোরে চৌদ্দগ্রাম পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের লক্ষ্মীপুর...

Read more
চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী ২ যুবক নিহত।

কুমিল্লার চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে সামনে দাঁড়িয়ে থাকা যাত্রীবাহী মদিনা বাসের (কুমিল্লা-জ-১১-০০২৪) পেছনে মোটরসাইকেলের সজোরে ধাক্কায় দুই আরোহী নিহত...

Read more
চৌদ্দগ্রামে মুন্সীরহাট ক্লিনিকের শুভ উদ্বোধন।

“দক্ষ হাতে আন্তরিক সেবা” এ মূলমন্ত্রকে সামনে রেখে কুমিল্লার চৌদ্দগ্রামে ‘মুন্সীরহাট ক্লিনিক’ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। ডায়াগনস্টিক এন্ড কলসালটেশন...

Read more
চৌদ্দগ্রামে বর্ণাঢ্য আয়োজনে করপাটি আইডিয়াল কিন্ডারগার্টেনে মহান ২১ ফেব্রুয়ারি উদযাপন।

সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন, দিবসের প্রথম প্রহরে প্রভাত ফেরী, ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনের অংশ হিসেবে শহীদ...

Read more
নির্বাচনে ষড়যন্ত্র হতে পারে তাই ভোট শেষ না হওয়া পর্যন্ত ভোটের বাক্স পাহাড়া দিতে হবে- কুমিল্লায় তারেক রহমান।

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে জনগণের ভাগ্য পরিবর্তন করা। তিনি বলেন , নির্বাচনে ষড়যন্ত্র হতে...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১  
Scroll to Top