আজ ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

চৌদ্দগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীসহ নিহত ৩।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print
কুমিল্লার চৌদ্দগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীসহ ৩ জন নিহত হয়েছেন। নিহতরা হলেন: উপজেলার বাতিসা ইউনিয়নের বসন্তপুর গ্রামের মরহুম বজলুর রহমান পাটোয়ারীর ছেলে ব্যবসায়ী আফজাল হোসেন পাটোয়ারী, এসএসসি পরীক্ষার্থী শ্রীপুর ইউনিয়নের গান্দাছি গ্রামের ুখোরশেদ আলম মজুমদারের ছেলে শাহরিয়ার আলম মজুমদার সাইমন ও তার ফুফাতো ভাই উজিরপুর ইউনিয়নের শামুকসার গ্রামের আতিকুর রহমানের ছেলে ফাহিম ইসলাম। রবিবার (০৮ ডিসেম্বর) দুুপরে তথ্যটি নিশ্চিত করেছেন নিহত আফজালের ভাগিনা মোহাম্মদ আবদুল গোফরান মাসুদ ও গান্দাছি গ্রামের ব্যবসায়ী শাখাওয়াত হোসেন মিঠু।

স্থানীয় সূত্রে জানা গেছে, আফজাল হোসেন পাটোয়ারী বাতিসা বৈদ্দের বাজারের নিজ দোকান থেকে মহাসড়ক দিয়ে বাড়িতে যাওয়ার পথে অজ্ঞাতনামা একটি দ্রুতগামী গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই নিহত হন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। অপরদিকে গত শুক্রবার দুপুরে শাহরিয়ার আলম সাইমন মজুমদার তাঁর ফুফাতো ভাই ফাহিম ইসলামকে নিয়ে মোটরসাইকেল চালানো শিখতে গান্দাছি থেকে শরীফপুর গ্রামে পৌঁছে। এ সময় তাদের মোটরসাইকেলটি হঠাৎ একটি গাছের সাথে ধাক্কা লেগে দুইজনই গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাদেরকে ঢাকায় নেয়ার পথে ফাহিম ইসলামের মৃত্যু হয়। অপরদিকে সাইমন মজুমদার চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাতে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। সাইমন নালঘর উচ্চ বিদ্যালয়ের ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থী ছিলো বলে জানা গেছে। শ্রীপুর ইউনিয়নের ব্যবসায়ী শাখাওয়াত হোসেন মিঠু বলেন, ‘দুইজন ছাত্র মোটর সাইকেল চালানো শিখতে গিয়ে অসাবধানতাবশতঃ গাছের সাথে ধাক্কা লেগে গুরুতর আহত হয়। পরে দুইজনের মৃত্যুর খবর শুনেছি। অভিভাবকদের উচিত কম বয়সে সন্তানদের মোটরসাইকেল চালাতে না দেয়া’।

আরো পড়ুন

চৌদ্দগ্রামে মুন্সীরহাট ক্লিনিকের শুভ উদ্বোধন।

“দক্ষ হাতে আন্তরিক সেবা” এ মূলমন্ত্রকে সামনে রেখে কুমিল্লার চৌদ্দগ্রামে ‘মুন্সীরহাট ক্লিনিক’ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। ডায়াগনস্টিক এন্ড কলসালটেশন...

Read more
চৌদ্দগ্রামে বর্ণাঢ্য আয়োজনে করপাটি আইডিয়াল কিন্ডারগার্টেনে মহান ২১ ফেব্রুয়ারি উদযাপন।

সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন, দিবসের প্রথম প্রহরে প্রভাত ফেরী, ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনের অংশ হিসেবে শহীদ...

Read more
নির্বাচনে ষড়যন্ত্র হতে পারে তাই ভোট শেষ না হওয়া পর্যন্ত ভোটের বাক্স পাহাড়া দিতে হবে- কুমিল্লায় তারেক রহমান।

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে জনগণের ভাগ্য পরিবর্তন করা। তিনি বলেন , নির্বাচনে ষড়যন্ত্র হতে...

Read more
চৌদ্দগ্রামে দাঁড়িপাল্লা ও হ্যাঁ ভোটের নির্বাচনী প্রচার শুরু দেশের উন্নয়নের স্বার্থে ঐক্যবদ্ধ হয়ে সৎ ও যোগ্য প্রার্থীকে ভোট দিতে হবে: ডা. তাহের।

 বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের বলেছেন, ১০ দলীয় জোট একটি বৃহৎ জোটে পরিণত হয়েছে।...

Read more
আগামীতে ১০ দলীয় জোট সরকার গঠন করবে-ডাঃ তাহের।

জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমীর ডাঃ সৈয়দ আবদুল্লাহ মোঃ তাহের বলেছেন, আগামীতে ১০ দলীয় জোট সরকার গঠন করবে। এই জোটে দেশের...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Scroll to Top