চৌদ্দগ্রামে পূর্ব বিরোধের জেরে সংঘর্ষ আহত ৫

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print

কুমিল্লার চৌদ্দগ্রামে পূর্ব বিরোধের জেরে ৫জনকে কুপিয়ে আহতের ঘটনা ঘটেছে।এসময় ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়ীঘরে হামলা-ভাংচুর এবং লুটপাট করা হয়।
শনিবার (৫ আগস্ট) সকালে উপজেলার কাশিনগর ইউনিয়নের যাত্রাপুর গ্রামে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন,যাত্রাপুর গ্রামের হামিদ আলীর ছেলে রুহুল আমিন (৫৬), মৃত আব্দুর রশিদের ছেলে কেফায়েত উল্লাহ (৩৭), ছেরু মিয়ার ছেলে মাহবুবুল হক (৫০), নুরুল ইসলামের ছেলে খলিল মিয়া (৪২) ও শফিকুর রহমানের ছেলে বাহারুল আলম (৪২)।
স্থানীয়রা জানান, আইয়ুব আলী, কেফায়েত উল্লাহ সাথে প্রতিবেশী জসিম উদ্দিন, জামশেদ আলম গংদের মধ্যে দীর্ঘদিন যাবৎ জমি সংক্রান্ত বিরোধ নিয়ে আদালতে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। এ ঘটনার জেরে শনিবার সকালে যাত্রাপুর গ্রামের মৃত জাফর আহমেদ এর ছেলে জামশেদ আলম তার ভাই জসিম উদ্দিন,একই গ্রামের হিরণ মিয়ার ছেলে সাইফুল ইসলাম, দেলোয়ার হোসেনের ছেলে হানিফের নেতৃত্বে অজ্ঞাত প্রায় শতাধিক সন্ত্রাসী বাহিনী নিয়ে দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে আইয়ুব আলীর ব্যবসা প্রতিষ্ঠান মেসার্স আনিকা এন্টারপ্রাইজ ও তার বাড়ী ঘরে হামলা-ভাংচুর ও লুটপাট করে। এতে বাধা দিলে হামলাকারীদের এলোপাতাড়ি কোপ ও লাঠিসোটার আঘাতে ৫জন গুরুতর আহত হয়।পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে কাশিনগর বাজারে প্রাথমিক চিকিৎসা শেষে আশঙ্কাজনক অবস্থায় তাদের কুমিল্লা সদর হাসপাতালে ভর্তি করানো হয়।
ভুক্তভোগী আইয়ুব আলী জানান,আকস্মিক ভাবে তাদের উপর হামলা করেছে।এসময় বাড়িঘর ভাংচুর করে প্রায় ২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়াও হামলার সময় সন্ত্রাসীরা আমার ব্যবসা প্রতিষ্ঠান আনিকা এন্টারপ্রাইজের ভেতরে থাকা ফ্রিজ, ফ্যান ও বিভিন্ন ইলেকট্রনিকস্ পণ্য সহ প্রায় ১০ লাখ টাকার মালামাল এবং দোকানের ক্যাশ থাকা নগদ ৫ লাখ ২০ হাজার টাকা লুটপাটের নিয়ে যায়।
এ বিষয়ে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমা বলেন, ‘কাশিনগরের যাত্রাপুর গ্রামে পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় ৫ জন আহত হয়েছে। সংবাদ পেয়ে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। তদন্ত চলছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

আরো পড়ুন

চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী ২ যুবক নিহত।

কুমিল্লার চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে সামনে দাঁড়িয়ে থাকা যাত্রীবাহী মদিনা বাসের (কুমিল্লা-জ-১১-০০২৪) পেছনে মোটরসাইকেলের সজোরে ধাক্কায় দুই আরোহী নিহত...

Read more
চৌদ্দগ্রামে মুন্সীরহাট ক্লিনিকের শুভ উদ্বোধন।

“দক্ষ হাতে আন্তরিক সেবা” এ মূলমন্ত্রকে সামনে রেখে কুমিল্লার চৌদ্দগ্রামে ‘মুন্সীরহাট ক্লিনিক’ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। ডায়াগনস্টিক এন্ড কলসালটেশন...

Read more
চৌদ্দগ্রামে বর্ণাঢ্য আয়োজনে করপাটি আইডিয়াল কিন্ডারগার্টেনে মহান ২১ ফেব্রুয়ারি উদযাপন।

সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন, দিবসের প্রথম প্রহরে প্রভাত ফেরী, ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনের অংশ হিসেবে শহীদ...

Read more
নির্বাচনে ষড়যন্ত্র হতে পারে তাই ভোট শেষ না হওয়া পর্যন্ত ভোটের বাক্স পাহাড়া দিতে হবে- কুমিল্লায় তারেক রহমান।

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে জনগণের ভাগ্য পরিবর্তন করা। তিনি বলেন , নির্বাচনে ষড়যন্ত্র হতে...

Read more
চৌদ্দগ্রামে দাঁড়িপাল্লা ও হ্যাঁ ভোটের নির্বাচনী প্রচার শুরু দেশের উন্নয়নের স্বার্থে ঐক্যবদ্ধ হয়ে সৎ ও যোগ্য প্রার্থীকে ভোট দিতে হবে: ডা. তাহের।

 বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের বলেছেন, ১০ দলীয় জোট একটি বৃহৎ জোটে পরিণত হয়েছে।...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০  
Scroll to Top