আজ ১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

চৌদ্দগ্রামে পিস্তল, ম্যাগজিন ও গুলি সহ অস্ত্রধারী সন্ত্রাসী আটক।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print
কুমিল্লার চৌদ্দগ্রামে র‌্যাব-১১, সিপিসি-২ এর বিশেষ অভিযানে একটি বিদেশী পিস্তল, ২টি ম্যাগজিন ও ৩ রাউন্ড গুলি সহ শাহ নেওয়াজ (২৫) নামে এক অস্ত্রধারী সন্ত্রাসীকে আটক করা হয়েছে। আটককৃত শাহ নেওয়াজ কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার গাজী পাড়া গ্রামের আব্দুল আমিন এর ছেলে। শনিবার (১১ জানুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-১১, সিপিসি-২ এর উপ-পরিচালক ও কোম্পানী অধিনায়ক লে: কমান্ডার মাহমুদুল হাসান।
র‌্যাব-১১, কুমিল্লা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দিবাগত রাতে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল উপজেলার উজিরপুর ইউনিয়নের চান্দুল এলাকায় বিশেষ অভিযান চালিয়ে শাহ নেওয়াজ নামে এক অস্ত্রধারী সন্ত্রাসীকে আটক করে। এ সময় আসামীর হেফাজতে থাকা একটি বিদেশী পিস্তল, ২টি ম্যাগজিন ও ৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে চৌদ্দগ্রাম থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে শনিবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

এ বিষয়ে র‌্যাব-১১, সিপিসি-২ এর উপ-পরিচালক ও কোম্পানী অধিনায়ক লে: কমান্ডার মাহমুদুল হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব বিশেষ অভিযান পরিচালনা করে চৌদ্দগ্রামের চান্দুল এলাকা থেকে পিস্তল, ম্যাগজিন ও গুলি সহ শাহ নেওয়াজ নামে এক সন্ত্রাসীকে আটক করা হয়েছে। আটককৃত সন্ত্রাসী দীর্ঘদিন যাবৎ মিয়াবাজার এলাকায় সন্ত্রাসী কর্মকান্ড সহ বিভিন্ন ধর্তব্য অপরাধ করে আসছিলো বলে র‌্যাব নিশ্চিত হয়েছে। তার বিরুদ্ধে চৌদ্দগ্রাম থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। সন্ত্রাসী কর্মকান্ড ও অপরাধ দমনে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

আরো পড়ুন

নির্বাচনে ষড়যন্ত্র হতে পারে তাই ভোট শেষ না হওয়া পর্যন্ত ভোটের বাক্স পাহাড়া দিতে হবে- কুমিল্লায় তারেক রহমান।

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে জনগণের ভাগ্য পরিবর্তন করা। তিনি বলেন , নির্বাচনে ষড়যন্ত্র হতে...

Read more
চৌদ্দগ্রামে দাঁড়িপাল্লা ও হ্যাঁ ভোটের নির্বাচনী প্রচার শুরু দেশের উন্নয়নের স্বার্থে ঐক্যবদ্ধ হয়ে সৎ ও যোগ্য প্রার্থীকে ভোট দিতে হবে: ডা. তাহের।

 বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের বলেছেন, ১০ দলীয় জোট একটি বৃহৎ জোটে পরিণত হয়েছে।...

Read more
আগামীতে ১০ দলীয় জোট সরকার গঠন করবে-ডাঃ তাহের।

জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমীর ডাঃ সৈয়দ আবদুল্লাহ মোঃ তাহের বলেছেন, আগামীতে ১০ দলীয় জোট সরকার গঠন করবে। এই জোটে দেশের...

Read more
চৌদ্দগ্রামে বাসের ধাক্কায় প্রাণ কোম্পানীর এসআর বেলাল নিহত।

কুমিল্লার চৌদ্দগ্রামে অজ্ঞাতনামা বেপরোয়া গতির একটি যাত্রীবাহি বাসের ধাক্কায় মো: বেলাল হোসেন (৪০) নামে প্রাণ কোম্পানীর একজন সেলস্ রিপ্রেজেন্টেটিভ (এসআর)...

Read more
ডেঙ্গু আক্রান্ত্র হয়ে চৌদ্দগ্রামে শিবির নেতার মৃত্যু!

কুমিল্লার চৌদ্দগ্রামে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাফেজ ইখতিয়ার উদ্দিন নামে এক ছাত্রশিবির নেতার মৃত্যু হয়েছে। শনিবার (১৮ জানুয়ারি) সকালে কুমিল্লা...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
Scroll to Top