আজ ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

চৌদ্দগ্রামে নারী সহ আন্তঃজেলা গরু চোর চক্রের ৩ সদস্য আটক।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print
কুমিল্লার চৌদ্দগ্রামে দিন-দুপুরে গরু চুরি করে নিয়ে যাওয়ার সময় এক নারী সহ আন্তঃজেলা গরু চোর চক্রের তিন সদস্যকে হাতেনাতে আটক করেছে স্থানীয় জনতা। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ কল করে আটককৃতদেরকে থানা পুলিশের হাতে সোপর্দ করেছে স্থানীয়রা। ঘটনাটি ঘটেছে উপজেলার আলকরা ইউনিয়নের শিলরী গ্রামে। এ ঘটনায় ভুক্তভোগী গরুর মালিক কৃষক মো: ইয়াছিন বাদী হয়ে আটটকৃত আন্তঃজেলা গরু চোরচক্রের ৩ সদস্যের বিরুদ্ধে চৌদ্দগ্রাম থানায় একটি মামলা দায়ের করেছেন। রোববার (১০ মার্চ) বিকালে তথ্যটি নিশ্চিত করেছেন থানার অফিসার ইনচার্জ (ওসি) ত্রিনাথ সাহা।
থানায় দায়েরকৃত অভিযোগে উল্লেখ করা হয়েছে, উপজেলার আলকরা ইউনিয়নের শিলরী গ্রামের কৃষক মো: ইয়াছিন দীর্ঘদিন ধরে একই এলাকার সৌদিপ্রবাসী মো: মমিনুল ইসলামের মালিকীয় একটি গরু বর্গা নিয়ে লালনপালন করেন। গরুটি গত শনিবার সকাল সাড়ে দশটায় তিনি শিলরী লতিফিয়া দারুল উলুম নূরানী মাদরাসার মাঠে কাঁচা ঘাষ খাওয়ার জন্য বেঁধে রাখেন। দুপুর আনুমানিক পৌঁনে দুই ঘটিকায় কুমিল্লা কোতয়ালীর ধর্মপুর এলাকার ফয়সাল আহমেদ জামাল, মাসুদুর রহমান, শারমিন আক্তার ও ফয়সালের স্ত্রী তামান্না আক্তার গরুটি সিএনজি চালিত অটো-রিকশায় (কুমিল্লা-থ-১৩-১০০৫) তুলে নিয়ে যাচ্ছে দেখে শিলরী গ্রামের রাজিয়া বেগম শোর-চিৎকার করে। তাৎক্ষণিক অজ্ঞাত এক মোটরসাইকেল চালক অটো-রিকশাটির পিছু নিয়ে ওই এলাকার ল²ীপুর ব্রিজের উপর গিয়ে স্থানীয় আরও কয়েকজন লোকের সহায়তায় গরু সহ তাদেরকে আটক করে। এ সময় কৌশলে তামান্না আক্তার পালিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ। পরে উপস্থিত লোকজন ফয়সাল আহমেদ জামাল, মাসুদুর রহমান ও শারমিন আক্তারকে মারধর করে আটকে রাখে। খবর পেয়ে ল²ীপুর ব্রিজে গিয়ে গরুটি উদ্ধার করে ও আটককৃতদেরকে সিএনজি অটো-রিকশাসহ শিলরী লতিফিয়া মাদরাসা মাঠে আনা হয়। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করলে চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক মেহেদী হাসান ঘটনাস্থলে পৌঁছে উদ্বারকৃত গরু, আটককৃত ৩ চোর সহ সিএনজি অটো-রিকশাটি পুলিশি হেফাজতে নেয়। এ ঘটনায় ভুক্তভোগি গরুর মালিক কর্তৃক থানায় মামলা দায়ের শেষে আটককৃতদেরকে রোববার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

এ ব্যাপারে চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক মেহেদী হাসান বলেন, ‘স্থানীয় জনতা আটক করে ৯৯৯ ফোন করলে উপজেলার আলকরা ইউনিয়নের শিলরী গ্রামের  লতিফিয়া মাদরাসা মাঠ থেকে নারী সহ আন্তঃজেলা গরু চোর চক্রের ৩ সদস্যকে আটক করা হয়। গরুর মালিক ইয়াছিন বাদি হয়ে আটককৃত চোরদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। রবিবার দুপরে আদালতের মাধ্যমে তাদেরকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।’

আরো পড়ুন

চৌদ্দগ্রামে বর্ণাঢ্য আয়োজনে করপাটি আইডিয়াল কিন্ডারগার্টেনে মহান ২১ ফেব্রুয়ারি উদযাপন।

সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন, দিবসের প্রথম প্রহরে প্রভাত ফেরী, ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনের অংশ হিসেবে শহীদ...

Read more
নির্বাচনে ষড়যন্ত্র হতে পারে তাই ভোট শেষ না হওয়া পর্যন্ত ভোটের বাক্স পাহাড়া দিতে হবে- কুমিল্লায় তারেক রহমান।

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে জনগণের ভাগ্য পরিবর্তন করা। তিনি বলেন , নির্বাচনে ষড়যন্ত্র হতে...

Read more
চৌদ্দগ্রামে দাঁড়িপাল্লা ও হ্যাঁ ভোটের নির্বাচনী প্রচার শুরু দেশের উন্নয়নের স্বার্থে ঐক্যবদ্ধ হয়ে সৎ ও যোগ্য প্রার্থীকে ভোট দিতে হবে: ডা. তাহের।

 বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের বলেছেন, ১০ দলীয় জোট একটি বৃহৎ জোটে পরিণত হয়েছে।...

Read more
আগামীতে ১০ দলীয় জোট সরকার গঠন করবে-ডাঃ তাহের।

জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমীর ডাঃ সৈয়দ আবদুল্লাহ মোঃ তাহের বলেছেন, আগামীতে ১০ দলীয় জোট সরকার গঠন করবে। এই জোটে দেশের...

Read more
চৌদ্দগ্রামে বাসের ধাক্কায় প্রাণ কোম্পানীর এসআর বেলাল নিহত।

কুমিল্লার চৌদ্দগ্রামে অজ্ঞাতনামা বেপরোয়া গতির একটি যাত্রীবাহি বাসের ধাক্কায় মো: বেলাল হোসেন (৪০) নামে প্রাণ কোম্পানীর একজন সেলস্ রিপ্রেজেন্টেটিভ (এসআর)...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
Scroll to Top