আজ ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

চৌদ্দগ্রামে ডাকাতিয়ার স্রোতে তলিয়ে কৃষকের মৃত্যু, ডুবুরি কর্তৃক লাশ উদ্ধার।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print
কুমিল্লার চৌদ্দগ্রামে ডাকাতিয়া নদীর স্রোতে তলিয়ে গেছে কৃষক রেজাউল করিম চৌধুরী প্রকাশ সবুজ।

বুধবার (১১ সেপ্টেম্বর) সকাল আনুমানিক ৯টায় উপজেলার গুণবতী ইউনিয়নের খাটরা পুর্ব পাড়া এলাকায় ট্যাক কাটার জলা সংলগ্ন ছোট ডাকাতিয়া নদীর মোহনায় এই ঘটনা ঘটে। নিহত রেজাউল করিম একই এলাকার খাটরা পূর্ব পাড়ায় মৃত মো: আবদুল হাফেজের ছেলে।  চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিসের মাধ্যমে সংবাদ পেয়ে চাঁদপুর থেকে একটি ডুবুরি দল এসে নিহত সবুজের লাশ উদ্ধার করে। এই ঘটনায় নিহতের পরিবারে শোকের মাতম বইছে।

চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিসের ইনচার্জ মেহেদী হাসান এবং কনকাপৈত পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপ-পরিদর্শক মো: মফিজুর রহমান জানান, ‘গরু নিয়ে নদী পারাপারের সময় কৃষক রেজাউল করিম সবুজ স্রোতের মুখে পড়ে নদীর পানিতে তলিয়ে যায়। জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর মাধ্যমে সংবাদ পেয়ে আমরা তাৎক্ষণিক ঘটনাস্থলে এসে উপস্থিত হই। পরে চাঁদপুরের একটি ডুবুরি দলকে খবর দিয়ে আনা হয়। এ সময়ের মধ্যে আমরা ফায়ার সার্ভিস সহ স্থানীয়দের সহযোগিতায় সবুজের উদ্ধার কার্যক্রম চালিয়ে যাই। দুপুর আনুমানিক ২:৩০ ঘটিকার সময় ডুবুরি দল ঘটনাস্থলে এসে উদ্ধার তৎপরতা চালায়। কিছুক্ষণের মধ্যেই সবুজের  মৃতদেহ উদ্ধার করে তারা। পরে আইনী প্রক্রিয়া শেষে পরিবারের কাছে নিহত সবুজের লাশ হস্তান্তর করা হয়েছে।

নিহত সবুজের শ্যালক নাসিরুদ্দিন জানান, রেজাউল করিম সবুজ আমার ভগ্নিপতি। বুধবার সকালে গরু নিয়ে বাড়ি থেকে বের হন। পরে বাড়িতে ফেরার সময় নদীর স্রোতের পানিতে তলিয়ে যাযন তিনি। তিনি দীর্ঘদিন প্রবাসে ছিলেন। নিহত সবুজ এক ছেলে এক মেয়ে, স্ত্রী সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

আরো পড়ুন

চৌদ্দগ্রামে বর্ণাঢ্য আয়োজনে করপাটি আইডিয়াল কিন্ডারগার্টেনে মহান ২১ ফেব্রুয়ারি উদযাপন।

সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন, দিবসের প্রথম প্রহরে প্রভাত ফেরী, ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনের অংশ হিসেবে শহীদ...

Read more
নির্বাচনে ষড়যন্ত্র হতে পারে তাই ভোট শেষ না হওয়া পর্যন্ত ভোটের বাক্স পাহাড়া দিতে হবে- কুমিল্লায় তারেক রহমান।

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে জনগণের ভাগ্য পরিবর্তন করা। তিনি বলেন , নির্বাচনে ষড়যন্ত্র হতে...

Read more
চৌদ্দগ্রামে দাঁড়িপাল্লা ও হ্যাঁ ভোটের নির্বাচনী প্রচার শুরু দেশের উন্নয়নের স্বার্থে ঐক্যবদ্ধ হয়ে সৎ ও যোগ্য প্রার্থীকে ভোট দিতে হবে: ডা. তাহের।

 বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের বলেছেন, ১০ দলীয় জোট একটি বৃহৎ জোটে পরিণত হয়েছে।...

Read more
আগামীতে ১০ দলীয় জোট সরকার গঠন করবে-ডাঃ তাহের।

জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমীর ডাঃ সৈয়দ আবদুল্লাহ মোঃ তাহের বলেছেন, আগামীতে ১০ দলীয় জোট সরকার গঠন করবে। এই জোটে দেশের...

Read more
চৌদ্দগ্রামে বাসের ধাক্কায় প্রাণ কোম্পানীর এসআর বেলাল নিহত।

কুমিল্লার চৌদ্দগ্রামে অজ্ঞাতনামা বেপরোয়া গতির একটি যাত্রীবাহি বাসের ধাক্কায় মো: বেলাল হোসেন (৪০) নামে প্রাণ কোম্পানীর একজন সেলস্ রিপ্রেজেন্টেটিভ (এসআর)...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
Scroll to Top