আজ ৩০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

চৌদ্দগ্রামে ট্রাক্টরের ধাক্কায় নগদ এর সুপারভাইজর নিহত।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print

কুমিল্লার চৌদ্দগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজি অটোরিকশার পেছনে ট্রাক্টরের ধাক্কায় অনুরুদ্র রক্ষিত প্রীতম (৩৬) নামে ‘নগদ’ এর এক সুপারভাইজর নিহত হয়েছে। নিহত প্রীতম কুমিল্লার কোতয়ালী থানার কান্দিরপাড় এলাকার লাকসাম রোডের বাসিন্দা গৌতম রক্ষিতের ছেলে। বুধবার দুপুরে উপজেলার মুন্সীরহাট বাজারের ব্র্যাক মোড়ে এ দুর্ঘটনা ঘটে। তথ্যটি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম থানার সেকেন্ড অফিসার উপ-পরিদর্শক মো: আলমগীর হোসেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দুপুর সাড়ে বারটায় মুন্সীরহাট পূর্ব বাজারের ব্র্যাক অফিস সংলগ্ন এলাকায় একটি থামানো সিএনজি অটোরিকশাতে বসা ছিলেন মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান ‘নগদ’ এর সুপারভাইজর অনুরুদ্র রক্ষিত প্রীতম। হঠাৎ পেছন থেকে আসা দ্রুতগামী একটি মাটির ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজি অটোরিকশাটিকে সজোরে ধাক্কা দেয়। এতে নগদ এর সুপারভাইজর প্রীতম গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক আবুল হাশেম সবুজ তাকে মৃত ঘোষণা করেন। সংবাদ পেয়ে চৌদ্দগ্রাম থানা পুলিশ হাসপাতাল থেকে নিহতের লাশ উদ্ধার করে। পরে আইনী প্রক্রিয়া শেষে স্বজনদের নিকট লাশ হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে চৌদ্দগ্রাম থানার সেকেন্ড অফিসার উপ-পরিদর্শক মো: আলমগীর হোসেন বলেন, ‘দুর্ঘটনার সংবাদ পেয়ে দ্রুত হাসপাতাল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে নিহতের লাশ হস্তান্তর করা হয়েছে।’

আরো পড়ুন

চৌদ্দগ্রামে মুন্সীরহাট ক্লিনিকের শুভ উদ্বোধন।

“দক্ষ হাতে আন্তরিক সেবা” এ মূলমন্ত্রকে সামনে রেখে কুমিল্লার চৌদ্দগ্রামে ‘মুন্সীরহাট ক্লিনিক’ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। ডায়াগনস্টিক এন্ড কলসালটেশন...

Read more
চৌদ্দগ্রামে বর্ণাঢ্য আয়োজনে করপাটি আইডিয়াল কিন্ডারগার্টেনে মহান ২১ ফেব্রুয়ারি উদযাপন।

সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন, দিবসের প্রথম প্রহরে প্রভাত ফেরী, ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনের অংশ হিসেবে শহীদ...

Read more
নির্বাচনে ষড়যন্ত্র হতে পারে তাই ভোট শেষ না হওয়া পর্যন্ত ভোটের বাক্স পাহাড়া দিতে হবে- কুমিল্লায় তারেক রহমান।

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে জনগণের ভাগ্য পরিবর্তন করা। তিনি বলেন , নির্বাচনে ষড়যন্ত্র হতে...

Read more
চৌদ্দগ্রামে দাঁড়িপাল্লা ও হ্যাঁ ভোটের নির্বাচনী প্রচার শুরু দেশের উন্নয়নের স্বার্থে ঐক্যবদ্ধ হয়ে সৎ ও যোগ্য প্রার্থীকে ভোট দিতে হবে: ডা. তাহের।

 বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের বলেছেন, ১০ দলীয় জোট একটি বৃহৎ জোটে পরিণত হয়েছে।...

Read more
আগামীতে ১০ দলীয় জোট সরকার গঠন করবে-ডাঃ তাহের।

জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমীর ডাঃ সৈয়দ আবদুল্লাহ মোঃ তাহের বলেছেন, আগামীতে ১০ দলীয় জোট সরকার গঠন করবে। এই জোটে দেশের...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
Scroll to Top