আজ ২রা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

চৌদ্দগ্রামে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শিশু নিহত।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print
কুমিল্লার চৌদ্দগ্রামে রাস্তা পারাপারের সময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোহন (১২) এক শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার (৬ নভেম্বর) সন্ধ্যায় ঢাকা- চট্রগ্রাম মহাসড়কের পদুয়া রাস্তার মাথায়। নিহত শিশু মোহন উপজেলার আলকরা ইউনিয়নের সোনাইছা গ্রামের শাহ আলমের ছেলে এবং আলকরা সিরাজুল ইসলাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্র। বুধবার সন্ধ্যায় তথ্যটি নিশ্চিত করেন মিয়াবাজার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: জসীম উদ্দীন।
আলকরা ইউপি সদস্য মো: কামাল হোসেন ও নিহতের চাচা ইব্রাহিম মিয়া জানান, শিশু মোহন বুধবার সন্ধ্যায় তার বাবা শাহ আলমের সাথে পদুয়া রাস্তার মাথায় কেনাকাটা করার জন্য আসছিলো।কিছুক্ষণ পর শিশু মোহন তার বাবাকে না দেখে রাস্তা পার হয়ে বাড়ি ফিরছিলো। এ সময় অজ্ঞাতনামা একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।

মিয়াবাজার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) জসিম উদ্দীন জানান, সংবাদ পেয়ে হাইওয়ে থানার টহল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। পরে আইনী প্রক্রিয়া শেষে স্বজনদের নিকট লাশ হস্তান্তর করা হয়। ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে। তবে, ট্রাক চালক  ও হেলপার পালিয়ে গেছে।

আরো পড়ুন

চৌদ্দগ্রামে মুন্সীরহাট ক্লিনিকের শুভ উদ্বোধন।

“দক্ষ হাতে আন্তরিক সেবা” এ মূলমন্ত্রকে সামনে রেখে কুমিল্লার চৌদ্দগ্রামে ‘মুন্সীরহাট ক্লিনিক’ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। ডায়াগনস্টিক এন্ড কলসালটেশন...

Read more
চৌদ্দগ্রামে বর্ণাঢ্য আয়োজনে করপাটি আইডিয়াল কিন্ডারগার্টেনে মহান ২১ ফেব্রুয়ারি উদযাপন।

সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন, দিবসের প্রথম প্রহরে প্রভাত ফেরী, ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনের অংশ হিসেবে শহীদ...

Read more
নির্বাচনে ষড়যন্ত্র হতে পারে তাই ভোট শেষ না হওয়া পর্যন্ত ভোটের বাক্স পাহাড়া দিতে হবে- কুমিল্লায় তারেক রহমান।

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে জনগণের ভাগ্য পরিবর্তন করা। তিনি বলেন , নির্বাচনে ষড়যন্ত্র হতে...

Read more
চৌদ্দগ্রামে দাঁড়িপাল্লা ও হ্যাঁ ভোটের নির্বাচনী প্রচার শুরু দেশের উন্নয়নের স্বার্থে ঐক্যবদ্ধ হয়ে সৎ ও যোগ্য প্রার্থীকে ভোট দিতে হবে: ডা. তাহের।

 বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের বলেছেন, ১০ দলীয় জোট একটি বৃহৎ জোটে পরিণত হয়েছে।...

Read more
আগামীতে ১০ দলীয় জোট সরকার গঠন করবে-ডাঃ তাহের।

জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমীর ডাঃ সৈয়দ আবদুল্লাহ মোঃ তাহের বলেছেন, আগামীতে ১০ দলীয় জোট সরকার গঠন করবে। এই জোটে দেশের...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Scroll to Top