আজ ৩রা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

চৌদ্দগ্রামে ছালাম মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি দোকান পুড়ে ছাই।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print

কুমিল্লার চৌদ্দগ্রাম মিয়াবাজার ছালাম মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।শুক্রবার (২০ সেপ্টেম্বর) রাত দশটায় ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় তিনটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমান প্রায় ৫০ লাখ টাকা। সংবাদ পেয়ে চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিসের ১টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘন্টা নাগাদ চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। তথ্যটি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার মো: মেহেদী হাসান সুজন।

পুড়ে যাওয়া মার্কেটের দোকান মালিক জাকির হোসেন বলেন, তার দোকানে ডিজেল, মবিল কেরোসিন, টায়ার, নসিমন ও ট্রাক্টরের যন্ত্রাংশ বিক্রয় করতেন। অগ্নিকান্ডে তার দোকানের সকল মালামাল পুড়ে গেছে। একই সাথে পাশের খোরশেদ মিস্ত্রির ওয়ার্কসপে গাড়ির তৈরি বডি ও বিভিন্ন সরঞ্জামাদি পুড়ে গেছে। সব হারিয়ে এখন পথে বসা ছাড়া তাদের আর কোন উপায় রইলো না।

মার্কেট মালিক আব্দুছ ছালামের পরিবার জানায়, দোকানের ভাড়া তুলে তাদের সংসার চলতো। এখন কিভাবে সংসার চালাবে এবং কি দিয়ে তারা মার্কেট তৈরি করবে ভেবে কোনো কূল-কিনারা পাচ্ছেন না।

চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর স্টেশন মাস্টার মো: মেহেদী হাসান সুজন বলেন, সংবাদ পেয়ে চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিসের ১টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

আরো পড়ুন

চৌদ্দগ্রামে মুন্সীরহাট ক্লিনিকের শুভ উদ্বোধন।

“দক্ষ হাতে আন্তরিক সেবা” এ মূলমন্ত্রকে সামনে রেখে কুমিল্লার চৌদ্দগ্রামে ‘মুন্সীরহাট ক্লিনিক’ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। ডায়াগনস্টিক এন্ড কলসালটেশন...

Read more
চৌদ্দগ্রামে বর্ণাঢ্য আয়োজনে করপাটি আইডিয়াল কিন্ডারগার্টেনে মহান ২১ ফেব্রুয়ারি উদযাপন।

সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন, দিবসের প্রথম প্রহরে প্রভাত ফেরী, ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনের অংশ হিসেবে শহীদ...

Read more
নির্বাচনে ষড়যন্ত্র হতে পারে তাই ভোট শেষ না হওয়া পর্যন্ত ভোটের বাক্স পাহাড়া দিতে হবে- কুমিল্লায় তারেক রহমান।

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে জনগণের ভাগ্য পরিবর্তন করা। তিনি বলেন , নির্বাচনে ষড়যন্ত্র হতে...

Read more
চৌদ্দগ্রামে দাঁড়িপাল্লা ও হ্যাঁ ভোটের নির্বাচনী প্রচার শুরু দেশের উন্নয়নের স্বার্থে ঐক্যবদ্ধ হয়ে সৎ ও যোগ্য প্রার্থীকে ভোট দিতে হবে: ডা. তাহের।

 বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের বলেছেন, ১০ দলীয় জোট একটি বৃহৎ জোটে পরিণত হয়েছে।...

Read more
আগামীতে ১০ দলীয় জোট সরকার গঠন করবে-ডাঃ তাহের।

জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমীর ডাঃ সৈয়দ আবদুল্লাহ মোঃ তাহের বলেছেন, আগামীতে ১০ দলীয় জোট সরকার গঠন করবে। এই জোটে দেশের...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Scroll to Top