আজ ২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

চৌদ্দগ্রামে অসহায় পরিবারের মাঝে সোনালী সমাজ ফাউন্ডেশনের নবনির্মিত ঘর হস্তান্তর।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print
কুমিল্লার চৌদ্দগ্রামে সামাজিক ও মানবিক সংগঠন ‘সোনালী সমাজ সেবা ফাউন্ডেশন’ এর উদ্যোগে অসহায় পরিবারের জন্য নবনির্মিত একটি ঘর আনুষ্ঠানিকভাবে সুবিধাভোগি পরিবারের মাঝে হস্তান্তর করা হয়েছে। সোনালী সমাজ সেবা ফাউন্ডেশন (এসএসএসএফ) এর পক্ষ থেকে নতুন একটি ঘর পেয়ে সুবিধাভোগি পরিবারের সদস্যরা ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা ও সন্তোষ প্রকাশ করেছেন। ভবিষ্যতেও ফাউন্ডেশনের পক্ষ থেকে এমন মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশা প্রকাশ করেছেন।
মঙ্গলবার (১৫ অক্টোবর) সকালে চৌদ্দগ্রাম পৌরসভাধিন ৭নং ওয়ার্ডের লক্ষ্মীপুর গ্রামে সুবিধাভোগির বাড়ীতে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবনির্মিত ঘর হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করেন চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রহমত উল্লাহ।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: জোবায়ের হাসান, বাঁচাও হেলথ্ এর প্রধান নির্বাহী কর্মকর্তা ডা. সাঈদ আল মনসুর ইনাম, সোনালী সমাজ সেবা ফাউন্ডেশন (এসএসএসএফ) এর উপদেষ্টা মো: সাঈদুর রহমান শামীম, ফাউন্ডেশনের সভাপতি মো: ইমাম হোসেন বিপ্লব, প্রতিষ্ঠাতা মো. আরমান হোসেন, সামাজিক ব্যক্তিত্ব মো: শাখাওয়াত হোসেন, আব্দুল্লাহ আল মামুন, মো. রিয়াজ হোসেন প্রমুখ। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মানবাধিকারকর্মীরা উপস্থিত ছিলেন।

আরো পড়ুন

চৌদ্দগ্রামে মুন্সীরহাট ক্লিনিকের শুভ উদ্বোধন।

“দক্ষ হাতে আন্তরিক সেবা” এ মূলমন্ত্রকে সামনে রেখে কুমিল্লার চৌদ্দগ্রামে ‘মুন্সীরহাট ক্লিনিক’ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। ডায়াগনস্টিক এন্ড কলসালটেশন...

Read more
চৌদ্দগ্রামে বর্ণাঢ্য আয়োজনে করপাটি আইডিয়াল কিন্ডারগার্টেনে মহান ২১ ফেব্রুয়ারি উদযাপন।

সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন, দিবসের প্রথম প্রহরে প্রভাত ফেরী, ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনের অংশ হিসেবে শহীদ...

Read more
নির্বাচনে ষড়যন্ত্র হতে পারে তাই ভোট শেষ না হওয়া পর্যন্ত ভোটের বাক্স পাহাড়া দিতে হবে- কুমিল্লায় তারেক রহমান।

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে জনগণের ভাগ্য পরিবর্তন করা। তিনি বলেন , নির্বাচনে ষড়যন্ত্র হতে...

Read more
চৌদ্দগ্রামে দাঁড়িপাল্লা ও হ্যাঁ ভোটের নির্বাচনী প্রচার শুরু দেশের উন্নয়নের স্বার্থে ঐক্যবদ্ধ হয়ে সৎ ও যোগ্য প্রার্থীকে ভোট দিতে হবে: ডা. তাহের।

 বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের বলেছেন, ১০ দলীয় জোট একটি বৃহৎ জোটে পরিণত হয়েছে।...

Read more
আগামীতে ১০ দলীয় জোট সরকার গঠন করবে-ডাঃ তাহের।

জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমীর ডাঃ সৈয়দ আবদুল্লাহ মোঃ তাহের বলেছেন, আগামীতে ১০ দলীয় জোট সরকার গঠন করবে। এই জোটে দেশের...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
Scroll to Top