আজ ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

চান্দিনা মাধাইয়া প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা, নিহত ৩।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print
কুমিল্লার চান্দিনায় প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা লেগে তিনজন নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন এক নারী। নিহতরা সবাই ট্রাস্ট ইসলামী লাইফ ইনস্যুরেন্স কম্পানিতে কর্মরত ছিলেন। 
শনিবার (১৭ আগস্ট) দুপুর ২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চান্দিনা উপজেলার মাধাইয়া মুক্তিযোদ্ধা স্মৃতি কলেজসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন কম্পানির স্টাফ মোজাম্মেল হোসেন (৪৬), শাখাওয়াত হোসেন (৪০) এবং গাড়ির চালক তারেক হোসেন (৩৫)।
বিষয়টি নিশ্চিত করে চান্দিনা ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার অনয় কুমার ঘোষ জানান, ঢাকা থেকে ছেড়ে আসা একটি প্রাইভেট কার মাধাইয়া এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় মহাসড়কের পাশে থাকা একটি গাছের সঙ্গে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই তিনজন মারা যান।
প্রত্যক্ষদর্শীরা জানায়, গাড়িটিতে চালকসহ চারজন ছিলেন। মাধাইয়া মুক্তিযোদ্ধা স্মৃতি কলেজের সামনের মহাসড়কে চট্টগ্রামমুখী লেনে দ্রুতগতিতে আসা গাড়িটি নিয়ন্ত্রণ হারায়। এতে সড়কের পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা লাগলে প্রাইভেট কারের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসের চালকসহ তিনজন মারা যান। এ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেন ট্রাস্ট ইসলামী লাইফ ইনস্যুরেন্স কম্পানি কুমিল্লার ডিএমডি জাহাঙ্গীর আলম। তিনি বলেন, গাড়ির ভেতরে চালক ও তার স্ত্রী এবং কম্পানির দুজন স্টাফ ছিলেন। তারা কম্পানির কাজে কক্সবাজার যাচ্ছিলেন। পথিমধ্যে এ ঘটনা ঘটে। গাড়ির ভেতরে থাকা চালক তারেকের স্ত্রী গুরুতর আহত হয়েছেন। চান্দিনা ফায়ার সার্ভিসের সদস্যরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাযন। পরে অবস্থার অবনতি হলে তাকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনজুরুল আলম মোল্লা  বলেন, নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া দুর্ঘটনাকবলিত প্রাইভেট কারটি উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

আরো পড়ুন

কুমিল্লায় বাসচাপায় নারী ও শিশুসহ দুই জন নিহত।

কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনায় বাসচাপায় এক নারী ও তার পাঁচ বছর বয়সী শিশুসহ দুই জন নিহত হয়েছে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয়...

Read more
নির্বাচনে ষড়যন্ত্র হতে পারে তাই ভোট শেষ না হওয়া পর্যন্ত ভোটের বাক্স পাহাড়া দিতে হবে- কুমিল্লায় তারেক রহমান।

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে জনগণের ভাগ্য পরিবর্তন করা। তিনি বলেন , নির্বাচনে ষড়যন্ত্র হতে...

Read more
রেদোয়ান আহমেদের বিরুদ্ধে রিট খারিজ, বৈধ প্রার্থী ঘোষণা।

জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা–৭ আসনের প্রার্থী রেদোয়ান আহমেদের বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ এনে দায়ের করা রিট খারিজ করেছেন আদালত। ফলে...

Read more
কুমিল্লায় বিদেশি পিস্তলসহ পুলিশের হাতে আটক দুই যুবক।

কুমিল্লার চান্দিনায় যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও গুলিসহ দুই যুবককে আটক করেছে হাইওয়ে পুলিশ। সোমবার (১৯...

Read more
চান্দিনায় তারুণ্যের পিঠা উৎসব ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত।

কুমিল্লার চান্দিনায় তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে পিঠা উৎসব ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়।  শনিবার (১৮ জানুয়ারী) সকালে উপজেলার পৌর...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
Scroll to Top