আজ ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

চান্দিনা বাজারে ফুটপাত উচ্ছেদ অভিযান ১১টি মামলায় ২৩ হাজার টাকা জরিমানা।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print
কুমিল্লার চান্দিনা বাজারে অবৈধ ভাবে ফুটপাত দখল করে যানজট সৃষ্টি করার অপরাধে উচ্ছেদ অভিযান চালিয়েছে ভ্রাম্যমান আদালত। 
বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর ) দুপুরে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাপস শীল। এসময় ১১টি মামলায় ২৩ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত।
জানা যায়, পুরাতন ঢাকা-চট্টগ্রাম মহাসকড়টি চান্দিনা বাজারের উপর দিয়ে যায়। ওই সড়কটি চান্দিনার প্রধান সড়ক। ওই সড়কের চান্দিনা বাজারে অবৈধ ভাবে ফুটপাত ও সড়ক দখল করে রাখায় প্রতিনিয়ত যানজটের ভোগান্তিতে পড়তে হচ্ছে জনসাধারণকে। মাঝে মধ্যে অভিযান চালানো হলেও সেই অভিযানের পরপরই পুরানো চেহারায় ফিরে ওই সড়কের অবস্থা। সম্প্রতি উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় বাজারের সড়কে ফুটপাত দখল, অবৈধ ভাবে সড়কের ভ্রাম্যমান দোকানিদের ব্যবসা ও যত্রতত্র মোটরসাইকেলের সারিতে যানজটে জনদুর্ভোগের বিষয়টি আবারও প্রশাসনের নজরে আনা হয়।
চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জানান, চান্দিনা মধ্যে বাজার থেকে চান্দিনা পশ্চিম বাজারের রাস্তা দখল করে অবৈধ দোকান ও যেখানে সেখানে মোটরসাইকেল পার্কিংয়ের ফলে যানজটের সৃষ্টি হয়। এতে জনসাধারণের ভোগান্তিতে পড়ে। এই ভোগান্তি দুর করতে বৃহস্পতিবার দুপুরে বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয় । আমাদের অভিযান অব্যাহত থাকবে।

আরো পড়ুন

কুমিল্লায় বাসচাপায় নারী ও শিশুসহ দুই জন নিহত।

কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনায় বাসচাপায় এক নারী ও তার পাঁচ বছর বয়সী শিশুসহ দুই জন নিহত হয়েছে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয়...

Read more
নির্বাচনে ষড়যন্ত্র হতে পারে তাই ভোট শেষ না হওয়া পর্যন্ত ভোটের বাক্স পাহাড়া দিতে হবে- কুমিল্লায় তারেক রহমান।

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে জনগণের ভাগ্য পরিবর্তন করা। তিনি বলেন , নির্বাচনে ষড়যন্ত্র হতে...

Read more
রেদোয়ান আহমেদের বিরুদ্ধে রিট খারিজ, বৈধ প্রার্থী ঘোষণা।

জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা–৭ আসনের প্রার্থী রেদোয়ান আহমেদের বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ এনে দায়ের করা রিট খারিজ করেছেন আদালত। ফলে...

Read more
কুমিল্লায় বিদেশি পিস্তলসহ পুলিশের হাতে আটক দুই যুবক।

কুমিল্লার চান্দিনায় যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও গুলিসহ দুই যুবককে আটক করেছে হাইওয়ে পুলিশ। সোমবার (১৯...

Read more
চান্দিনায় তারুণ্যের পিঠা উৎসব ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত।

কুমিল্লার চান্দিনায় তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে পিঠা উৎসব ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়।  শনিবার (১৮ জানুয়ারী) সকালে উপজেলার পৌর...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
Scroll to Top