আজ ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

চান্দিনায় ৩ দিনব্যাপী সুফলভোগী সদস্যদের “দক্ষতা উন্নয়ন” প্রশিক্ষণের শুভ উদ্বোধন।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print
কুমিল্লার চান্দিনা উপজেলায় ২০২৩-২০২৪ অর্থবছরে বিআরডিবি’র আওতাভূ্ক্ত সুফলভোগী সদস্যদের ৩ দিনব্যাপী দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তপন বকসী। 
রবিবার (৯ জুন) সকালে উপজেলা পরিষদ  মিলনায়তনে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড বিআরডিবি চান্দিনা এর আয়োজনে এ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড কুমিল্লা উপপরিচালক মো. মিজানুর রহমান এর সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি বক্তব্য রাখেন চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জাবের মো. সোয়াইব।
কোর্স পরিচালক উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. আবু জাফর এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে  প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন  উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা তানজিলা খন্দকার, সিনিয়র মৎস্য কর্মকর্তা  মো. ইব্রাহিম হামিদ শাহিন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মুহাম্মাদ মোরশেদ আলম, চান্দিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) আহমেদ সনজুর মোরশেদ, এ,আরডিও মো.আহসান হাবীব, জুনিয়র অফিসার মো. শাহিনুর আলম।
এ সময় উপস্থিত ছিলেন মাঠ সংগঠক হোসনেরায়া বেগম, দৈনিক ভোরের কাগজ দৈনিক রূপসী বাংলা সাংবাদিক রিপন আহমেদ ভূঁইয়া, উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি কাজী আখলাকুর রহমান জুয়েল।
চান্দিনা উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে ৪০ জন উদ্যোক্তা কৃষকগন এ প্রশিক্ষণে অংশ গ্রহণ করেন।

আরো পড়ুন

কুমিল্লায় বাসচাপায় নারী ও শিশুসহ দুই জন নিহত।

কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনায় বাসচাপায় এক নারী ও তার পাঁচ বছর বয়সী শিশুসহ দুই জন নিহত হয়েছে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয়...

Read more
নির্বাচনে ষড়যন্ত্র হতে পারে তাই ভোট শেষ না হওয়া পর্যন্ত ভোটের বাক্স পাহাড়া দিতে হবে- কুমিল্লায় তারেক রহমান।

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে জনগণের ভাগ্য পরিবর্তন করা। তিনি বলেন , নির্বাচনে ষড়যন্ত্র হতে...

Read more
রেদোয়ান আহমেদের বিরুদ্ধে রিট খারিজ, বৈধ প্রার্থী ঘোষণা।

জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা–৭ আসনের প্রার্থী রেদোয়ান আহমেদের বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ এনে দায়ের করা রিট খারিজ করেছেন আদালত। ফলে...

Read more
কুমিল্লায় বিদেশি পিস্তলসহ পুলিশের হাতে আটক দুই যুবক।

কুমিল্লার চান্দিনায় যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও গুলিসহ দুই যুবককে আটক করেছে হাইওয়ে পুলিশ। সোমবার (১৯...

Read more
চান্দিনায় তারুণ্যের পিঠা উৎসব ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত।

কুমিল্লার চান্দিনায় তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে পিঠা উৎসব ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়।  শনিবার (১৮ জানুয়ারী) সকালে উপজেলার পৌর...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
Scroll to Top