আজ ৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

চান্দিনায় “প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print
“প্রাণিসম্পদে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ”।এই স্লোগানকে সামনে রেখে কুমিল্লার চান্দিনায় “প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী- ২০২৪ পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 
সোমবার  (২২ এপ্রিল) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল চান্দিনা এর  আয়োজনে এ পুরষ্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)  জাবের মো: সোয়াইব এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তপন বকসী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভুমি) সৌম্য চৌধুরী, উপজেলা শিক্ষা অফিসার মো. মনিরুজ্জামানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ ও প্রদর্শনীতে পুরষ্কারপ্রাপ্ত খামারীগন। প্রাণিসম্পদের অতীত,বর্তমান,ভবিষ্যৎ নিয়ে তথ্য সমৃদ্ধ বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. তানজিলা খন্দকার।
এ সময় আরও উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. ইব্রাহিম হামিদ শাহিন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. আবু জাফর, উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা মো. ফখরুল ইসলাম ভূঁইয়া সহ উপজেলা বিভিন্ন ইউনিয়নের খামারিগন, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ। সঞ্চালনা করেন প্রণয় সরকার।
অনুষ্ঠান শেষে গত (১৮ এপ্রিল) অনুষ্ঠিত চান্দিনায় “প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী- ২০২৪” প্রদর্শনী স্টল থেকে ৬ টি ক্যাটাগরিতে মোট ১৮ জন খামারীকে পুরস্কার প্রদান করা হয়।

আরো পড়ুন

কুমিল্লায় বাসচাপায় নারী ও শিশুসহ দুই জন নিহত।

কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনায় বাসচাপায় এক নারী ও তার পাঁচ বছর বয়সী শিশুসহ দুই জন নিহত হয়েছে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয়...

Read more
নির্বাচনে ষড়যন্ত্র হতে পারে তাই ভোট শেষ না হওয়া পর্যন্ত ভোটের বাক্স পাহাড়া দিতে হবে- কুমিল্লায় তারেক রহমান।

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে জনগণের ভাগ্য পরিবর্তন করা। তিনি বলেন , নির্বাচনে ষড়যন্ত্র হতে...

Read more
রেদোয়ান আহমেদের বিরুদ্ধে রিট খারিজ, বৈধ প্রার্থী ঘোষণা।

জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা–৭ আসনের প্রার্থী রেদোয়ান আহমেদের বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ এনে দায়ের করা রিট খারিজ করেছেন আদালত। ফলে...

Read more
কুমিল্লায় বিদেশি পিস্তলসহ পুলিশের হাতে আটক দুই যুবক।

কুমিল্লার চান্দিনায় যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও গুলিসহ দুই যুবককে আটক করেছে হাইওয়ে পুলিশ। সোমবার (১৯...

Read more
চান্দিনায় তারুণ্যের পিঠা উৎসব ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত।

কুমিল্লার চান্দিনায় তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে পিঠা উৎসব ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়।  শনিবার (১৮ জানুয়ারী) সকালে উপজেলার পৌর...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Scroll to Top