আজ ২০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

চান্দিনায় পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print
কুমিল্লার চান্দিনায় পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু হয়েছে। আজ রবিবার দুপুর আড়াইটায় চান্দিনা উপজেলার বাতাঘাসী ইউনিয়নের দক্ষিণ মোহনপুর গ্রামে এই প্রাণহানির ঘটনা ঘটে।
নিহতরা হলো মোহনপুর গ্রামের প্রবাসী আব্দুল্লাহ আল নোমান শিবলুর ছেলে আহনাফ (৭) এবং শাহরিয়ার সুমনের ছেলে আদনান (৮)। আফনান ও আদনান দুই জন আপন চাচাতো ভাই।
তারা মোহনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় ও তৃতীয় শ্রেণির ছাত্র ছিল। নিহতদের ফুফাত ভাই সোহেল জানায়, স্কুল থেকে ফিরে দুপুরে গোসলের সময় আফনান ও আদনান দুজনই বাড়ির পাশের পুকুর ঘাটে খেলছিল। কিছুক্ষণ পর আত্মীয়স্বজনরা পুকুর পাড়ে গিয়ে তাদেরকে খুঁজে পায়নি। প্রায় ৩০ মিনিট ধরে খোঁজাখুঁজির পর পুকুরে তাদের নিথরদেহ খুঁজে পায় স্বজনেরা।
পরে আহনাফ ও আদনানকে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সাদেকুর রহমান জানান, পুকুর পাড়ে খেলতে গিয়ে তারা পুকুরের ঘাটলার নিচে চলে যায়।  পরে পুকুর থেকেই তাদের নিথর দেহ উদ্ধার করে স্বজনরা হাসপাতালে নিয়ে যায়।
চান্দিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাহাবুদ্দীন খান জানান, বাতাঘাসী ইউনিয়নের মোহনপুরে দুই শিশু পানিতে ডুবে মৃত্যুর খবর পেয়েছি।সেখানে পুলিশ পাঠানো হয়েছে, তারা খোঁজখবর নিচ্ছে।

আরো পড়ুন

কুমিল্লায় বিদেশি পিস্তলসহ পুলিশের হাতে আটক দুই যুবক।

কুমিল্লার চান্দিনায় যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও গুলিসহ দুই যুবককে আটক করেছে হাইওয়ে পুলিশ। সোমবার (১৯...

Read more
চান্দিনায় তারুণ্যের পিঠা উৎসব ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত।

কুমিল্লার চান্দিনায় তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে পিঠা উৎসব ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়।  শনিবার (১৮ জানুয়ারী) সকালে উপজেলার পৌর...

Read more
চান্দিনায় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ।

কুমিল্লার চান্দিনা জিনিয়াস স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৯ জানুয়ারী)...

Read more
চান্দিনায় হতদরিদ্রদের মাঝে কম্বল বিতরণ।

কুমিল্লার চান্দিনায় ‘মেঘনির সামাজিক উন্নয়ন সংস্থা’র উদ্যোগে হতদরিদ্রদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। রবিবার (৫ জানুয়ারী) বিকেলে সংস্থাটির চান্দিনাস্থ কার্যালয়ে...

Read more
চান্দিনার দোল্লাই নবাবপুর ৩ শতাধিক শীতার্তের মাঝে শীতবস্ত্র বিতরণ।

কুমিল্লার চান্দিনায় ৩শত ৫০ জন অসহায় ও দুঃস্থ শীতার্তের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার চার জানুয়ারি সকালে দোল্লাই নবাবপুর...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০৩১  
Scroll to Top