আজ ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

চান্দিনায় নতুন ইউএনও’র যোগদান।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print
চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে যোগদান করেছেন জাবের মো. সোয়াইব। মঙ্গলবার (১২ ডিসেম্বর) বিকেলে তিনি চান্দিনায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে যোগদান করেন।
বিকেলে উপজেলা পরিষদ চত্বরে পৌঁছালে তাকে ফুল দিয়ে বরণ করেন চান্দিনা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে হাবিবা মজুমদার। এসময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দ উপস্থিত ছিলেন।
জাবের মো. সোয়াইব সর্বশেষ বান্দরবান জেলার আলীকদম উপজেলা নির্বাহী অফিসার হিসেবে কর্মরত ছিলেন। এর আগে তিনি দিনাজপুরে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করেন।  ৩৪ তম বিসিএস এ উত্তীর্ণ হয়ে তিনি প্রশাসনে যোগদান করেন।
তিনি পার্শ্ববর্তী চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলায় কলচোঁ ইউনিয়নের ওঢ়পুর গ্রামে জন্মগ্রহণ করেন। মো. সিরাজুল ইসলাম ও রসুমা বেগম দম্পতির পাঁচ ছেলে ও এক মেয়ের মধ্যে তিনি সবার বড়। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফলিত রসায়ন ও কেমিকৌশল বিষয়ে সম্মানসহ স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরে তিনি যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব সাসেক্স থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন।

আরো পড়ুন

কুমিল্লায় বাসচাপায় নারী ও শিশুসহ দুই জন নিহত।

কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনায় বাসচাপায় এক নারী ও তার পাঁচ বছর বয়সী শিশুসহ দুই জন নিহত হয়েছে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয়...

Read more
নির্বাচনে ষড়যন্ত্র হতে পারে তাই ভোট শেষ না হওয়া পর্যন্ত ভোটের বাক্স পাহাড়া দিতে হবে- কুমিল্লায় তারেক রহমান।

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে জনগণের ভাগ্য পরিবর্তন করা। তিনি বলেন , নির্বাচনে ষড়যন্ত্র হতে...

Read more
রেদোয়ান আহমেদের বিরুদ্ধে রিট খারিজ, বৈধ প্রার্থী ঘোষণা।

জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা–৭ আসনের প্রার্থী রেদোয়ান আহমেদের বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ এনে দায়ের করা রিট খারিজ করেছেন আদালত। ফলে...

Read more
কুমিল্লায় বিদেশি পিস্তলসহ পুলিশের হাতে আটক দুই যুবক।

কুমিল্লার চান্দিনায় যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও গুলিসহ দুই যুবককে আটক করেছে হাইওয়ে পুলিশ। সোমবার (১৯...

Read more
চান্দিনায় তারুণ্যের পিঠা উৎসব ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত।

কুমিল্লার চান্দিনায় তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে পিঠা উৎসব ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়।  শনিবার (১৮ জানুয়ারী) সকালে উপজেলার পৌর...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
Scroll to Top