আজ ৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

চান্দিনায় তারুণ্যের পিঠা উৎসব ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print
কুমিল্লার চান্দিনায় তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে পিঠা উৎসব ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়। 

শনিবার (১৮ জানুয়ারী) সকালে উপজেলার পৌর সদরের ধানসিঁড়ি এলাকাস্থ মাতৃভূমি স্কুল এন্ড কলেজে ফিতা কেটে পিঠা উৎসবের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাজিয়া হোসেন। প্রতিষ্ঠানটির ক্যাম্পাসে ৮টি স্টলে নানা রকম পিঠার পসরা সাজিয়ে উৎসবে অংশ নেয় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা।

পরে মাতৃভূমি স্কুল এন্ড কলেজের গালর্স শাখার আয়োজেন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তৃতা করেন ইউএনও নাজিয়া হোসেন।  এসময় বৃত্তিপ্রাপ্ত ১৯জন শিক্ষার্থী, ২০২৪ সালে শতভাগ উপস্থিতির জন্য ৩জন শিক্ষক ও ১৫জন শিক্ষার্থীর হাতে সংবর্ধনা ক্রেস্ট তুলে দেন প্রধান অতিথি।

মাতৃভূমি স্কুল এন্ড কলেজ প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ আখতার হোসাইন এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন চান্দিনা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. ইকবাল হাছান, প্রাথমিক শিক্ষা অফিসার মো. মনিরুজ্জামান, কুটুম্বপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কামরুল কবির, স্কাউট কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. সুলতান আহমেদ, মাতৃভূমি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মো. আক্তার হোসাইন, অভিভাবক ফোরামের সিনিয়র সহ-সভাপতি মো. আনোয়ার হোসেন প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ভাইস প্রিন্সিপাল মো. মোতালেব হোসাইন এবং সিনিয়র শিক্ষক মো. শরীফ হোসাইন।

এসময় উপস্থিত ছিলেন মাতৃভূমিক স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল আব্দুল আল মামুন, গার্লস শাখার প্রিন্সিপাল কে.এম.এ.কে মহিউদ্দিন, মাতৃভূমি মডেল মাদরাসার প্রিন্সিপাল মাওঃ জাহাঙ্গীর আলম সহ সকল শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী, বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিক বৃন্দ।

কোরআন তেলাওয়াত করে ৬ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী মশিউর রহমান আরিয়ান, গীতা পাঠ করে ৩য় শ্রেণীর শিক্ষার্থী অদৃকা দেবনাথ, বাংলায় বক্তৃতা করে ১০ম শ্রেণীর শিক্ষার্থী যারিন তাবাসসুম, ইংরেজীতে বক্তৃতা করে নুজহাত তাসনীম আদিবা, কবিতা আবৃত্তি করে পঞ্চম শ্রেণীর ছাত্রী তাহসিনা তোহফা,  গান পরিবেশন করে ৩য় শ্রেণীর ছাত্রী রাইসা ইসলাম।

আরো পড়ুন

কুমিল্লায় বাসচাপায় নারী ও শিশুসহ দুই জন নিহত।

কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনায় বাসচাপায় এক নারী ও তার পাঁচ বছর বয়সী শিশুসহ দুই জন নিহত হয়েছে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয়...

Read more
নির্বাচনে ষড়যন্ত্র হতে পারে তাই ভোট শেষ না হওয়া পর্যন্ত ভোটের বাক্স পাহাড়া দিতে হবে- কুমিল্লায় তারেক রহমান।

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে জনগণের ভাগ্য পরিবর্তন করা। তিনি বলেন , নির্বাচনে ষড়যন্ত্র হতে...

Read more
রেদোয়ান আহমেদের বিরুদ্ধে রিট খারিজ, বৈধ প্রার্থী ঘোষণা।

জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা–৭ আসনের প্রার্থী রেদোয়ান আহমেদের বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ এনে দায়ের করা রিট খারিজ করেছেন আদালত। ফলে...

Read more
কুমিল্লায় বিদেশি পিস্তলসহ পুলিশের হাতে আটক দুই যুবক।

কুমিল্লার চান্দিনায় যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও গুলিসহ দুই যুবককে আটক করেছে হাইওয়ে পুলিশ। সোমবার (১৯...

Read more
চান্দিনায় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ।

কুমিল্লার চান্দিনা জিনিয়াস স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৯ জানুয়ারী)...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
Scroll to Top