আজ ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

চান্দিনায় টানা বৃষ্টিতে ৫২০০ হেক্টর আউশ ধান পানিতে তলিয়ে গেছে ফসলের মাঠ।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print
গত কয়েক দিনের একটানা বৃষ্টির কারণে পানিতে আউশ ধান ৫২০০ হেক্টর, সবজি ২৪৫ হেক্টর, আমন বীজতলা ৬১৯ হেক্টর, আমন ধান ২৫ হেক্টর তলিয়ে গেছে ফসলের মাঠ। কুমিল্লার চান্দিনা উপজেলার বিভিন্ন এলাকার ধান সহ বিভিন্ন ফসল এখন বৃষ্টির পানিতে নিমজ্জিত। উপজেলা ১৩ টি ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলে এক ই চিত্র দেখা যাচ্ছে। উপজেলার বিভিন্ন এলাকার কৃষকরা অনেক আশা ভরসা করে আউশ ধান বপন করেছিল। এখন ধান কাটার সময় হয়েছে ধানের ফলন ভালো হয়েছিল ধান পেকে সোনালী কালার হয়েছে। যখনই ধান কাটার সময় হয়েছে তখনই একটানা বৃষ্টির পানিতে সমস্ত ধান এখন পানিতে তলিয়ে গেছে।
অতি বৃষ্টির কারণে ধানসহ বিভিন্ন সবজি ও মাছের ঘের সবকিছু পানিতে তলিয়ে গেছে। ধান কাটার উপযুক্ত সময়ে ধান কাটার কামলা না পাওয়ার কারণে সঠিক সময় কৃষকরা তাদের ধান ঘরে তুলতে পারেননি। তার জন্য কৃষকের পাকা ধান এখন পানির নিচে তলিয়ে গেছে অনেক ধান খেতে দেখা গেছে ধানের ছড়া পানিতে ছুঁই ছুঁই অবস্থান করছে। আবার অনেক কৃষক ধান কেটে বাড়িতে নিয়ে ধান ছড়ার পর্যাপ্ত জায়গা না থাকার কারণে ধানে গাছ গজিয়ে গেছে। রোদ না থাকার কারণে চাষিরা যে ধান বাড়িতে নিয়ে গেছেন সেই  ধান শুকাতে পারেন নাই, যার জন্য ধানের চারা গজিয়ে গেছে। অতি বৃষ্টির কারণে সবজির ক্ষেত একেবারে শেষ হয়ে গেছে। যার কারনে বাজারে সবজির দাম অতি চড়া। দিনরাত অনবরত বৃষ্টি হওয়ার কারণে এবং বৃষ্টির পানি সরানোর জন্য কোন সুব্যবস্থা না থাকার কারণে পানি আটকে এ অবস্থা সৃষ্টি হয়েছে।
পুকুর ও মাছের ঘেরের পাড় পানিতে তলিয়ে যাওয়ার কারণে অনেকের মাছ পুকুর থেকে বের হয়ে গেছে , অনেকের পুকুরপাড় পানিতে ছুঁই ছুঁই অবস্থান বিরাজ করছে । মাছ চাষিরা তাদের মাছ রক্ষার জন্য পুকুর বা মাছের ঘেরের চতুর্দিক দিয়ে জাল দিয়ে মাছ আটকানোর চেষ্টা করছে কিন্তু বৃষ্টির পানি অবিরত হওয়ার কারণে পুকুরপাড় পাড় ভেঙ্গে গেছে ।কোন ভাবেই রক্ষা করা যাচ্ছে না। চান্দিনা উপজেলা মাছ চাষের জন্য একটি প্রসিদ্ধ স্থান। এখানে রয়েছে হাজার হাজার মাছ চাষী। তাদের উৎপাদিত মাছ স্থানীয় চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করে থাকে। মাছ চাষীদের মাছ বের হয়ে যাওয়ার কারণে তারা অর্থনৈতিকভাবে বিরাট ক্ষতির সম্মুখীন হয়েছে। চান্দিনা উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মুহাম্মদ মোরশেদ আলম দৈনিক ভোরের সূর্যোদয়কে বলেন, যখনই ধান কাটার সময় হয়েছে তখনই একটানা বৃষ্টির পানিতে সমস্ত ধান এখন তলিয়ে গেছে প্রায় আউশ ধান ৫২০০ হেক্টর, সবজি ২৪৫ হেক্টর, আমন বীজতলা ৬১৯ হেক্টর, আমন ধান ২৫ হেক্টর ধান সহ বিভিন্ন ফসল এখন বৃষ্টির পানিতে নিমজ্জিত।

আরো পড়ুন

কুমিল্লায় বাসচাপায় নারী ও শিশুসহ দুই জন নিহত।

কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনায় বাসচাপায় এক নারী ও তার পাঁচ বছর বয়সী শিশুসহ দুই জন নিহত হয়েছে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয়...

Read more
নির্বাচনে ষড়যন্ত্র হতে পারে তাই ভোট শেষ না হওয়া পর্যন্ত ভোটের বাক্স পাহাড়া দিতে হবে- কুমিল্লায় তারেক রহমান।

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে জনগণের ভাগ্য পরিবর্তন করা। তিনি বলেন , নির্বাচনে ষড়যন্ত্র হতে...

Read more
রেদোয়ান আহমেদের বিরুদ্ধে রিট খারিজ, বৈধ প্রার্থী ঘোষণা।

জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা–৭ আসনের প্রার্থী রেদোয়ান আহমেদের বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ এনে দায়ের করা রিট খারিজ করেছেন আদালত। ফলে...

Read more
কুমিল্লায় বিদেশি পিস্তলসহ পুলিশের হাতে আটক দুই যুবক।

কুমিল্লার চান্দিনায় যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও গুলিসহ দুই যুবককে আটক করেছে হাইওয়ে পুলিশ। সোমবার (১৯...

Read more
চান্দিনায় তারুণ্যের পিঠা উৎসব ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত।

কুমিল্লার চান্দিনায় তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে পিঠা উৎসব ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়।  শনিবার (১৮ জানুয়ারী) সকালে উপজেলার পৌর...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
Scroll to Top