আজ ২৮শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

কুমিল্লা সিটি কর্পোরেশনে পানি সরবরাহ এবং পয়:নিষ্কাশন ব্যবস্থার উপর কর্মশালা।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print
কুমিল্লা সিটি কর্পোরেশন এলাকার পানি সরবরাহ এবং পয়:নিষ্কাশন ব্যবস্থার উপর (ইনসেপশন ওয়ার্কশপ) কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বিশ্বব্যাংক আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা সিটি কর্পোরেশনের উপদেষ্টা ও কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার।
নগর ভবন মিলনায়তনে অনুষ্ঠিত ওই কর্মশালায় সভাপতির বক্তব্য রাখেন, কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র ডা. তাহসীন বাহার সূচনা। কর্মশালায় প্রকল্পের সম্ভবতা সহ সকল বিষয় নিয়ে পর্যালোচনা করা হয়। সিটি কর্পোরেশনের সচিব মো: ছামছুল আলমের সঞ্চালনায় বক্তব্য রাখেন স্থানীয় সরকারের পরিকল্পনা, পরিবীক্ষণ, মূল্যায়ন ও পরিদর্শন অনুবিভাগ এর মহাপরিচালক অতিরিক্ত সচিব ড. মো: সারোয়ার বারী। প্রকল্পের পরামর্শক সাবেক অতিরিক্ত সচিব এমদাদ হোসেন প্রমুখ। আরো উপস্থিত ছিলেন, কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী জিপি চৌধুরী, নির্বাহী প্রকৌশলী মোঃ আবু সায়েম ভূইঁয়া সহ অন্যান্য কর্মকর্তা এবং বিভিন্ন ওয়ার্ড কাউন্সিলরগণ।

এমপি বাহার বলেন, সকলকে সাথে নিয়ে আধুনিক ও সুন্দর কুমিল্লা নগরী তৈরি করার কাজ শুরু হয়েছে। ২০০৮ সালের পর গত ১৫ বছরে দেশের যে উন্নয়ন হয়েছে তা মিরাক্কেল। তিনি আরো বলেন, এদেশের মানুষের মুক্তির জন্য সংগঠিত মুক্তিযুদ্ধের সময় আমাদের একজন নেতা ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আজকেও এদশের মানুষের অর্থনৈতিক মুক্তির ও জাতির উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছেন তারই সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা।

আরো পড়ুন

আগামীর বাংলাদেশ গড়বেন শিক্ষকরা:কুমিল্লায় শিক্ষামন্ত্রী।

শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, একজন পুলিশ আইনশৃঙ্খলা রক্ষা করে, ডিসি জেলার সামগ্রিক বিষয় দেখে। কিন্তু আগামীর...

Read more
প্রশাসক থেকে আপনজন বিদায়ে স্মরণে ইউএনও আবদুর রহমানের মানবিক অধ্যায়

কাগজে-কলমে তিনি ছিলেন একজন প্রশাসনিক কর্মকর্তা। কিন্তু মাঠে, মানুষের পাশে তিনি হয়ে উঠেছিলেন ভরসার এক নাম কখনো উদ্ধারকর্মী, কখনো অভিভাবক,...

Read more
দেবীদ্বারে বাসের চাপায় সিএনজি ধুমড়ে মুচড়ে নিহত-১;আহত ৩।

কুমিল্লার দেবীদ্বারে যাত্রীবাহী বাসের চাপায় ঘটনাস্থলে এক সিএনজি আরোহী নিহত ও চালকসহ আরো ৩ জন গুরুতর আহতের ঘটনা ঘটেছে। নিহত...

Read more
শিল্পপতি মোবারক উল্লাহ মজুমদারের মৃত্যুতে শিক্ষামন্ত্রীর শোক।

বাংলাদেশ গার্মেন্টস এক্সোসরিজ, প্যাকেজিং ম্যানুপ্যাকসার্স এন্ড এক্সপোটার্স এসোসিয়েশন (BGAPMEA) এর সিনিয়র সহ সভাপতি, মামটেক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক, বিএনপি নেতা মোবারক...

Read more
স্বাধীনতা দিবসে মুরাদনগরে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা।

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে কুমিল্লার মুরাদনগরে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে আয়োজিত সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান এক অনন্য আবেগঘন পরিবেশে অনুষ্ঠিত...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
Scroll to Top