আজ ১৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

কুমিল্লা সদর দক্ষিণে পুলিশের সঙ্গে বিএনপির ধাওয়া-পাল্টা ধাওয়া, গাড়ি ভাংচুর, আটক-১।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print
বিএনপি-জামায়াতের ডাকা অবরোধের দ্বিতীয় দিনের কর্মসূচিতে কুমিল্লা সদর দক্ষিণে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে। এ সময় তিনটি পন্যবাহী গাড়ি ভাংচুর করে অবরোধকারীরা। বুধবার (১ নভেম্বর ) কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানাধীন মোস্তফাপুর ও ধনাইতরী জামতলা এলাকায় এ ঘটনা ঘটে।
সূত্রে জানা যায়, বুধবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সদর দক্ষিণ মডেল থানাধীন ধনাইতরী জামতলায় সকাল ৭ টায় এবং  ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড সংলগ্ন মোস্তফাপুর এলাকায়
সকাল ৮টার দিকে অবরোধ কর্মসূচির সমর্থনে অবস্থান নেন বিএনপির নেতাকর্মীরা।
এ সময় বিএনপি নেতাকর্মীরা মিছিল নিয়ে বের হয়ে তিনটি পন্যবাহী গাড়ি ভাংচুর করে এবং রাস্তায় আগুন দেয়ার চেষ্টা চালায়।

এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে বিএনপি নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে থাকে। পরে পুলিশ অবরোধকারীদের ধাওয়া দিলে তারা একপাশে গিয়ে আরও বেশি ইটপাটকেল নিক্ষেপ করতে শুরু করে। পরে পুলিশ সাউন্ড গ্রেনেড ছুড়লে একপর্যায়ে বিএনপি নেতাকর্মীরা পিছু হটে। ধাওয়া পাল্টা ধাওয়ায় সদর দক্ষিণ মডেল থানার এএসআই সোলেমান বাদশা ও কনস্টেবল রায়হান আহত হয়েছেন।
এ সময় মহানগর ছাত্রদল নেতা আতিক সেলিম রোবেল নামের একজনকে আটক করেছে সদর দক্ষিণ মডেল থানা পুলিশ।

এ বিষয়ে সদর দক্ষিণ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলমগীর ভূইয়া জানান, পুলিশের উপর হামলা ও গাড়ি ভাংচুরের ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আরো পড়ুন

বন্যা বা অন্য কোনো দুর্যোগে ফসলের ক্ষতি হলে বীমা সুবিধার আওতায় ক্ষতিপূরণ প্রদান করা হবে-কৃষিমন্ত্রী আমিন উর রশিদ।

কৃষকদের উৎপাদিত ফসলকে প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি থেকে সুরক্ষা দিতে ফসল বীমা (ইনসুরেন্স) চালুর উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন খাদ্য, কৃষি, মৎস্য...

Read more
কুসিকের পরিচ্ছন্নতা কর্মীদের মধ্যে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কুমিল্লা সিটি কর্পোরেশনের (কুসিক) পরিচ্ছন্নতা কর্মী ও মাস্টাররোলভিত্তিক স্টাফদের মধ্যে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ করা হয়েছে।...

Read more
কুমিল্লা নগরীকে আধুনিক,পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর হিসেবে গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপু।

কুমিল্লা নগরীকে আধুনিক, পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর হিসেবে গড়ে তোলার ঘোষণা দিয়েছেন কুমিল্লা সিটি কর্পোরেশনের নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপু।...

Read more
কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক মোস্তাক মিয়া।

বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়াকে কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক পদে নিযুক্ত করা হয়েছে। রবিবার রাষ্ট্রপতির আদেশক্রমে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপসচিব...

Read more
কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ পেলেন ইউসুফ মোল্লা টিপু।

কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপুকে কুমিল্লা সিটি করপোরেশনে পূর্ণকালীন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার।শনিবার (১৪ মার্চ) স্থানীয় সরকার,...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
Scroll to Top