কুমিল্লা শিক্ষা বোর্ডে ৫০ হাজারেরও বেশি এইচএসসি শিক্ষার্থী ঝরে পড়েছে

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print
এ বছর কুমিল্লা বোর্ডে এইচএসসি পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন করেছিল ১ লক্ষ ৬১ হাজারেরও বেশি। এর মধ্যে পরীক্ষায় বসছে ১ লক্ষ ১১ হাজার ৩৭২ জন। ঝরে পড়েছে ৫০ হাজারেরও বেশি পরীক্ষার্থী। কুমিল্লা বোর্ডে করোনা পরিস্থিতির পর পরীক্ষা ভীতি এবং অর্থনৈতিক টানাপোড়নসহ নানা কারণে ৫০ হাজারেরও বেশি ছাত্র-ছাত্রী এইচএসসিতে ঝরে পড়েছে বলে জানিয়েছেন কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চেয়ারম্যান প্রফেসর মো. জামাল নাছের। কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে কুমিল্লা, নোয়াখালী,ফেনী, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, লক্ষ্মীপুর জেলার ৪৩১ টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ১৯২ টি কেন্দ্রে পরীক্ষা দিচ্ছে। আজ বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে বাংলা প্রথম পত্র পরীক্ষার মধ্য দিয়ে এইচএসসি ২০২৩ সারা দেশে শুরু হয়েছে।
এইচএসসিতে কুমিল্লা শিক্ষা বোর্ডে ৫০ হাজারেরও বেশি শিক্ষার্থী ঝরে পড়েছে কেন্দ্র পরিদর্শনে গিয়ে কুমিল্লা জেলা প্রশাসক খন্দকার মু. মুশফিকুর রহমান বলেন, কোথাও কোন বিশৃংখলা কিংবা অপ্রীতিকর ঘটনা ঘটবে না। নকল প্রতিরোধসহ পরীক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে প্রশাসন সচেষ্ট রয়েছে। নকল রোধে এসএসসির অভিজ্ঞতা মাথায় রেখে এইচএসসির কেন্দ্রগুলোতে সর্তকতা অবলম্বন করা হচ্ছে বলেও জানিয়েছেন কুমিল্লা শিক্ষা বোর্ড চেয়ারম্যান প্রফেসর জামাল নাছের। তিনি ২০২৩ সালের এইচএসসি পরীক্ষায় কুমিল্লা বোর্ডে কুমিল্লা সরকারি মহিলা কলেজ কেন্দ্র পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন। তিনি বলেন কুমিল্লা বোর্ডের অধীনে ছয় জেলায় ৬ টি ভিজিলেন্স টিম অতিরিক্ত দায়িত্বে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, গত এসএসসি পরীক্ষায় কুমিল্লার বরুড়া উপজেলা ও দাউদকান্দি উপজেলায় নকল সরবরাহ নিয়ে পরিস্থিতি তৈরি হয়। এ সময় শিক্ষার্থীদের সাথে আইনশৃঙ্খলা বাহিনীর ধাওয়া পাল্টা ধাওয়া এবং শিক্ষক অব্যাহতি দেয়ার মত ঘটনা ঘটে।

আরো পড়ুন

ঢালুয়াকে নতুন উপজেলা ঘোষণার দাবি: ৪৭ বছরের বঞ্চনা ঘোচানোর আহ্বান-শেখ ফরিদ উদ্দিন।

কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলার ঐতিহ্যবাহী ঢালুয়া ইউনিয়নকে পূর্ণাঙ্গ উপজেলা হিসেবে ঘোষণার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। ভৌগোলিক বিশালত্ব ও প্রশাসনিক সুবিধার...

Read more
কুমিল্লায় স্কুলছাত্র ইথান গুলিবিদ্ধের ঘটনায় মূলহোতা ‘অপু’ গ্রেপ্তার

কুমিল্লায় কাটাবিলের স্কুলছাত্র ইথান আহমেদ গুলিবিদ্ধের বহুল আলোচিত ঘটনায় অভিযুক্ত মূলহোতা আবু হানিফ ওরফে অপুকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা...

Read more
কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ;কিশোরী আটক।

কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগে এক কিশোরীকে গ্রেফতার করেছে পুলিশ।সোমবার (২৯ জুন) ভোরে চৌদ্দগ্রাম পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের লক্ষ্মীপুর...

Read more
আহত স্কুল ছাত্র ইথানকে দেখতে ঢাকা মেডিকেলে যান এমপি মনিরুল হক চৌধুরী।

কুমিল্লার কাটাবিল এলাকায় সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত স্কুল ছাত্র ইথান আহমেদকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান কুমিল্লা-৬ (সদর, সদর...

Read more
দাউদকান্দি পৌরসভার ৪৩ কোটি টাকার বাজেট ঘোষণা।

কুমিল্লার দাউদকান্দি পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের ৪৩ কোটি ৯ লাখ ৯৮ হাজার ৪৬৮ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (২৩...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১  
Scroll to Top