কুমিল্লা শিক্ষা বোর্ডে এসএসসিতে পাসের হার ৭৯.২৩%।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print
এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল আজ রবিবার প্রকাশ করা হয়েছে। কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে ২০২৪ সালের এসএসসি পরীক্ষায় পাসের হার ৭৯ দশমিক ২৩। ২০২৩ সালের এসএসসি পরীক্ষায় পাসের হার ছিল ৭৮ দশমিক ৪২। এ বোর্ডে জিপিএ ৫ পেয়েছে ১২ হাজার ১ শত জন। যা গতবারের তুলনায় বেশি। ৫ হাজার ২৬৪ জন ছেলে ও ৬ হাজার ৮৩৬ জন মেয়ে জিপিএ ৫ পেয়েছে। রোববার ( ১২মে) সকাল ১১ টায় কুমিল্লা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. আসাদুজ্জামান  বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন। 
কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীন বৃহত্তর কুমিল্লা ও নোয়াখালীর ছয়টি জেলায় এসএসসি পরীক্ষায় ১ লাখ ৮০ হাজার ৬৯৩ পরীক্ষার্থীর মধ্যে পরীক্ষায় অংশগ্রহণকারী ১ লাখ ৭৯ হাজার ৩২৫ জনের মধ্যে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে ১ লাখ ৪২ হাজার ৮১ জন।
এর মধ্যে ছেলেদের পাসের হার ৭৮ দশমিক ৬৬। মেয়েদের পাসের হার ৭৯ দশমিক ৬৪।
এ শিক্ষা বোর্ডে বিজ্ঞান বিভাগের পাসের হার ৯৫ শতাংশ। মানবিক বিভাগে পাসের হার ৬৬ দশমিক ৯৪। ব্যবসা শিক্ষা বিভাগে পাসের হার ৭৫ দশমিক৪৯।
জানা যায়, শিক্ষা বোর্ডের অধীন এসএসসি পরীক্ষায় এবার ৯৮ টি শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। পরীক্ষা চলাকালীন সময়ে ৬২ পরীক্ষার্থী অসদুপায় অবলম্বনের জন্য বহিষ্কৃত হয়েছে।

আরো পড়ুন

কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা খুনের ঘটনায় ছিনতাইকারী চক্রের ৫ জন আটক;ফোন-ব্যাগ উদ্ধার।

কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগীর (৩৫) মৃত্যুর পর তাঁর মা-বাবা, স্ত্রী ও স্বজনরা হতবাক। বন্ধু-বান্ধব ও পরিচিতজন সামাজিক মাধ্যমে তাঁকে নিয়ে...

Read more
নিজাম উদ্দিন কায়সার ঐতিহ্যবাহী কুমিল্লা মডার্ন হাই স্কুলের সভাপতি নির্বাচিত।

সাবেক ছাত্রনেতা, সংগঠক ও শিক্ষানুরাগী হিসেবে পরিচিত নিজাম উদ্দিন কায়সার ঐতিহ্যবাহী কুমিল্লা মডার্ন হাই স্কুলের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন।...

Read more
কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা খুন,মরদেহ মিলল ফুটপাতে।

চট্টগ্রাম থেকে প্রশিক্ষণ শেষে কুমিল্লায় ফেরার পথে নিখোঁজ হওয়া কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগীর (৩৫) মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের ১২...

Read more
লালমাইয়ে বাবার হাতে মাদকাসক্ত ছেলে খুন!

কুমিল্লার লালমাইয়ে মাদকাসক্ত ছেলের অত্যাচার সহ্য করতে না পেরে বাবার ছুরিকাঘাতে খুন হয়েছেন কাজী মোহাম্মদ উল্লা (৪০) নামে এক মাদকাসক্ত...

Read more
কলেজ ছাত্রী তনু হত্যা মামলায় একজন গ্রেপ্তার; তিনদিনের রিমান্ড মঞ্জুর।

দীর্ঘ ১০ বছর পর কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ছাত্রী সোহাগী জাহান তনু হত্যা মামলায় অবসরপ্রাপ্ত সেনাবাহিনীর সাবেক সিনিয়র ওয়ারেন্ট অফিসার হাফিজুর...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১
Scroll to Top