কুমিল্লা শিক্ষাবোর্ডে এসএসসির ৬৫ হাজারের বেশি উত্তরপত্র পুনঃ নিরীক্ষণের আবেদন

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print
কুমিল্লা শিক্ষাবোর্ডের আওতাধীন ২০২৩ সালের এসএসসি পরীক্ষায় ২৭হাজার ৬০ জন শিক্ষার্থীর ৬৫ হাজার ৪০ টি উত্তরপত্র পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করেছেন বলে জানা গেছে।
কুমিল্লা শিক্ষাবোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (মাধ্যমিক) মোহাম্মদ শহিদুল ইসলাম জানান- ২০২৩ সনের এসএসসি পরীক্ষার্থীদের ২৭হাজার ৬০ জন শিক্ষার্থী বিভিন্ন বিষয়ে ৬৫ হাজার ৪০টি উত্তরপত্র পুন:নিরীক্ষণের জন্য অনলাইনে আবেদন করে। ২৪ টি বিষয়ের মধ্যে গণিতে সবচেয়ে বেশী ৮হাজার ৪শত ৪০টি আবেদন জমা হয়।
কুমিল্লা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. জামাল নাছের বলেন – আবেদনকৃত উত্তরপত্রগুলো পুনঃনিরীক্ষণের নীতিমালা অনুযায়ী যথাযথভাবে যাচাই বাছাই শেষে আগামী ২৮ আগষ্ট ফলাফল প্রকাশিত হবে। ফল পরিবর্তন হওয়া শিক্ষার্থীরা ৩১ আগষ্ট কলেজে ভর্তির জন্য অনলাইনে আবেদন করতে পারবে।
উল্লেখ্য, গত ২৮ জুলাই ২০২৩ সনের এসএসসি পরীক্ষার ফল প্রকাশিত হয় এবং ২৯ জুলাই থেকে ০৪ আগষ্ট পর্যন্ত অনলাইনে পুনঃনিরীক্ষণের আবেদন গ্রহণ করা হয়।
এ বছর কুমিল্লা শিক্ষাবোর্ডে পাসের হার ৭৮ দশমিক ৪২ শতাংশ।

আরো পড়ুন

কৃষকদের জন্য সরাসরি সহায়তা নিশ্চিত করতে ‘কৃষক কার্ড’ – কুমিল্লায় কৃষিমন্ত্রী।

কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন বলেছেন, দেশের কৃষি খাতের উন্নয়নে অতীতের বিভিন্ন কৃষিবান্ধব উদ্যোগ আজও ইতিবাচক...

Read more
কুমিল্লায় হাম-রুবেলায় আরও এক শিশুর মৃত্যু;হাসপাতালে শয্যা সংকট!

কুমিল্লায় হাম-রুবেলায় আক্রান্ত আরও এক শিশুর মৃত্যু হয়েছে। আজ (বৃহস্পতিবার, ১৬ এপ্রিল) সকালে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে...

Read more
দাউদকান্দিতে সড়ক দুর্ঘটনায় চালবোঝাই ট্রাক খাদে পড়ে নিহত-৭,আহত-৬।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি উপজেলার হাসানপুরে চাল বোঝাই ট্রাক খাদে পড়ে উল্টে গিয়ে ৭ জন নিহত এবং আরও ৬ জন...

Read more
কুমিল্লা সিটি করপোরেশনে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে যোগ দিচ্ছেন মেহরাজ শারবীন।

সিনিয়র সহকারী সচিব মেহরাজ শারবীনকে কুমিল্লা সিটি করপোরেশনে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে পদায়ন করা হয়েছে।সম্প্রতি জারি করা এক প্রজ্ঞাপনে তাকে এ...

Read more
কুসিক জনগণকে ট্যাক্সের টাকার হিসাব দিবো তিন মাস পরপর : কুসিক প্রশাসক।

কুমিল্লা নগরবাসীর ট্যাক্সের টাকার ব্যবহার নিয়ে স্বচ্ছতা নিশ্চিত করতে প্রতি তিন মাস পরপর আয় ও ব্যয়ের বিস্তারিত হিসাব জনগণের সামনে...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Scroll to Top