কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print

আজ বৃহস্পতিবার কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর ৪র্থ বার্ষিক সাধারণ সভা সমিতির উত্তর রামপুরস্থ সদর দপ্তরে অনুষ্ঠিত হয়।

সমিতি বোর্ড সভাপতি সৈয়দ আহাম্মদ লাভলুর সভাপতিত্বে অনুষ্ঠিত সাধারণ সভায় চেয়ারম্যানের বাণী পাঠ করেন। বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের নির্বাহী পরিচালকের দপ্তরের উপ-পরিচালক (প্রশাসন) মোঃ আবদুল আলীম, সমিতির জেনারেল ম্যানেজারের প্রতিবেদন পাঠ করেন সমিতির সিনিয়র জেনারেল ম্যানেজার প্রকৌশলী মোস্তাফিজুর রহমান। বক্তব্য রাখেন সমিতি বোর্ড এর সহ-সভাপতি মোঃ জামাল হোসেন। বোর্ড সচিব মোঃ নজির আহাম্মদ, কোষাধ্যক্ষের রিপোর্ট পেশ করেন কোষাধ্যক্ষ মোঃ মাসুদ রানা মানিক।

এলাকা পরিচালকের নির্বাচনী ফলাফল ঘোষণা করেন বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড কুমিল্লার নির্বাহী প্রকৌশলী (এসওডি) মোঃ হাবিবুর রহমান। এ সময় বক্তারা জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭১ সালে সদ্য স্বাধীন বাংলাদেশের গ্রাম বাংলার অর্থনৈতিক মুক্তি লক্ষ্যে সকল ঘরে ঘরে বিদ্যুৎ সুবিধা পৌঁছে দেওয়া নির্দেশনায় ১৯৭২ সালে প্রণীত সংবিধানে কথা উল্লেখ করেন। তারই আলোকে দূঢ় প্রত্যয় নিয়ে ১৯৭৭ সালে পল্লী বিদ্যুতায়ন কার্যক্রম শুরু হয়।

লাভ নয় লোকসান নয় এর নীতির ভিত্তিতে পরিচালিত একটি জাতীয় কর্মসূচীকে সফল করার দূঢ় প্রত্যয়ে কুমিল্লা জেলার ৬টি উপজেলার ভৌগলিক এলাকায় বিদ্যুৎ বিতরণে নিয়োজিত কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-২।এ সময় বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড কুমিল্লা জোনের তত্ত্বাবাধয়ক প্রকৌশলী আবদুল হান্নান, কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-৪ এর সিনিয়র জেনারেল ম্যানেজার মোঃ জাকির হোসেন কামাল, ফেনী পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার হাওলাদার মোঃ ফজলুর রহমান, গুনবতি জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মোঃ মাহাবুব জিয়া, চৌদ্দগ্রাম জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মোঃ মনোয়ারুল ইসলাম, ময়নামতি জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার সেলিনা আক্তার, বি-পাড়া জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মোস্তাফিজুর রহমান চৌধুরী,

সদর দপ্তরের ডেপুটি জেনারেল ম্যানেজার (কারিগরি) মোঃ মাসুদুল আলম, বুড়িচং জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মোঃ হাফিজুর রহমান, সহকারী জেনারেল ম্যানেজার (অর্থ-রাজস্ব) মোঃ গোলজার আনোয়ার হোসেন চৌধুরী, সহকারী জেনারেল ম্যানেজার (ইএন্ডসি) রাজীব চন্দ্র ভৌমিক, সহকারী জেনারেল ম্যানেজার (অর্থ-হিসাব) মোঃ জসিম উদ্দিন, সহকারী জেনারেল ম্যানেজার (ওএন্ডএম) প্রকৌশলী আহাম্মদ মশিউল আলম, সহকারী জেনারেল ম্যানেজার (ওএন্ডএম) মোঃ আবদুল কাদের জিলানী, সহকারী জেনারেল ম্যানেজার (ওএন্ডএম-সদর) মোঃ মাহমুদুল হক, সহকারী জেনারেল ম্যানেজার (ওএন্ডএম) মোঃ আবু জাফর, সহকারী জেনারেল ম্যানেজার (এমএস) মোঃ আকরাম হোসেন খঁান, সহকারী জেনারেল ম্যানেজার (ওএন্ডএম) মীর আবু জামান, সহকারী জেনারেল ম্যানেজার (ওএন্ডএম) মোঃ কাউছার আহাম্মদ, সহকারী জেনারেল ম্যানেজার (ওএন্ডএম) মোঃ ফাতাহুন কারীব,

সহকারী জেনারেল ম্যানেজার (ওএন্ডএম) মোঃ রাহাত মাহামুদ, সহকারী জেনারেল ম্যানেজার (ওএন্ডএম) মোঃ আজহারুল ইসলাম আবির, সহকারী জেনারেল ম্যানেজার (আইটি) মোঃ সাইফুল হক, সহকারী জেনারেল ম্যানেজার (এইচআর) অনিক প্রধান, সহকারী প্রকৌশলী (এসওডি) এম ফুয়াদ হাসান ফাহিম,মিজানুর রহমান উপস্থিত ছিলেন। আগামী বছরের জন্য পুনরায় সমিতি বোর্ডের সভাপতি নির্বাচিত হয়েছেন সৈয়দ আহাম্মদ লাভলু। 

 

 

আরো পড়ুন

কুমিল্লায় স্কুলছাত্র ইথান গুলিবিদ্ধের ঘটনায় মূলহোতা ‘অপু’ গ্রেপ্তার

কুমিল্লায় কাটাবিলের স্কুলছাত্র ইথান আহমেদ গুলিবিদ্ধের বহুল আলোচিত ঘটনায় অভিযুক্ত মূলহোতা আবু হানিফ ওরফে অপুকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা...

Read more
কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ;কিশোরী আটক।

কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগে এক কিশোরীকে গ্রেফতার করেছে পুলিশ।সোমবার (২৯ জুন) ভোরে চৌদ্দগ্রাম পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের লক্ষ্মীপুর...

Read more
আহত স্কুল ছাত্র ইথানকে দেখতে ঢাকা মেডিকেলে যান এমপি মনিরুল হক চৌধুরী।

কুমিল্লার কাটাবিল এলাকায় সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত স্কুল ছাত্র ইথান আহমেদকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান কুমিল্লা-৬ (সদর, সদর...

Read more
কুমিল্লা শিক্ষা বোর্ডের নতুন সচিব ও কলেজ পরিদর্শক হলেন ভিক্টোরিয়া কলেজের দুই অধ্যাপক।

কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে নতুন সচিব এবং কলেজ পরিদর্শক পদে পদায়ন করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও...

Read more
কুমিল্লায় চাকরি মেলা, কর্মসংস্থানের সন্ধানে তরুণ-তরুণীদের ঢল।

কুমিল্লায় স্বল্প আয়ের পরিবারের তরুণ-তরুণীদের স্বাবলম্বী করা এবং দক্ষ শ্রমবাজারের সঙ্গে সম্পৃক্ত করার লক্ষ্যে দিনব্যাপী বর্ণাঢ্য ‘চাকরি মেলা’ অনুষ্ঠিত হয়েছে।...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১  
Scroll to Top