কুমিল্লা দক্ষিণ জেলা আ’লীগের উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত। 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print
মহান ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে  কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের  বুধবার ( ২১ফেব্রুয়ারি )  ব্যাপক কর্মসূচী পালন করে। কুমিল্লা নগরীর রামঘাটস্থ জেলা কার্যালয়ে বিভিন্ন কর্মসূচীর মধ্যে ছিল জাতীয় পতাকা অর্ধ নিমিত ও কালপতাকা উত্তোলন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, টাউন হল কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা  এবং  এবং মহান ভাষা শহীদগনের স্মরণে মিলাদ মাহফিল, আলোচনা সভা অনুষ্ঠিত হয়।উক্ত অনুষ্ঠানে কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি জসিম উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত  ছিলেন  কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক  সাবেক রেলপথ মন্ত্রী ও জাতীয় সংসদের সাবেক হুইপ মো. মজিবুল হক মুজিব এমপি,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর দক্ষিণ উপজেলার চেয়ারম্যান গোলাম সারওয়ার, জেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন স্বপন, পার্থ সারথি দত্ত, এম এ করিম মজুমদার, সাংগঠনিক সম্পাদক রুপম মজুমদার, দপ্তর সম্পাদক মোঃ শহিদুল্লাহ, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার খোরশেদ আলম, তথ্য গবেষণা সম্পাদক ফরহাদুল মিজান এবং দক্ষিণ জেলা যুবলীগের যুগ্ন আহবায়ক আব্দুস সোবহান খন্দকার প্রমূখ। প্রধান অতিথির বক্তব্যে মুজিবুল হক এমপি বলেন,জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশকে স্বাধীনতা এনে দিয়েছেন আর তাঁর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে সমৃদ্ধি এনে দিয়েছেন। পৃথিবীর ইতিহাসে অন্য কোন দেশ তাদের ভাষার জন্য এত প্রাণ দিতে হয়নি। এজন্য মাননীয় প্রধানমন্ত্রীর প্রচেষ্টায় জাতিসংঘ বাংলা ভাষাকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দিয়েছে। গত ৭  জানুয়ারি নির্বাচনের পর আমাদের সামনে অনেকটা পথ পাড়ি দিতে হবে। বিএনপি জামায়াত যেন দেশের প্রপাকান্ড চালাতে না পারে সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। দেশ এখন অনেক সমৃদ্ধশালী এখন কোন দেশ আর আমাদেরকে মিসকিন বলতে পারে না। আমরা যে বাংলা ভাষায় কথা বলতে পারছি এটি সম্ভব হয়েছে আমাদের বাংলা ভাষার জন্য যারা আত্মত্যাগ করেছেন তাদের অবদানের জন্য। 

আরো পড়ুন

কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম চেয়ারম্যান মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু।

কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের (কুউক) প্রথম চেয়ারম্যান হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু। বৃহস্পতিবার (১১ জুন)...

Read more
হাইওয়ে পুলিশ টিমের ওপর হামলা ও পিকআপ ভাঙচুর: ১৯ জন গ্রেপ্তার।

কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার বাজার এলাকায় হাইওয়ে পুলিশের একটি টিমের ওপর হামলা ও পুলিশের পিকআপ ভাঙচুরের ঘটনায় ১৯ জনকে গ্রেপ্তার...

Read more
কুমিল্লা ইপিজেডের রাসায়নিক বর্জ্য প্রাকৃতিক খালে ছাড়া যাবে না: মনিরুল হক চৌধুরী।

কুমিল্লা ইপিজেডের বেপজা কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন কুমিল্লা ৬ আসনের এমপি মনিরুল হক চৌধুরী। শনিবার (০৬ জুন) সকাল ১১ টায়...

Read more
কুমিল্লায় হাম-রুবেলায় আরও এক শিশুর মৃত্যু;হাসপাতালে শয্যা সংকট!

কুমিল্লায় গত মে মাসে এইচআইভি-এইডসে আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের প্রথম পাঁচ মাসে জেলায় মোট সাতজনের...

Read more
হঠাৎ সরকারি দপ্তরে এমপি, ছুটি থেকে আসেননি বেশিরভাগ কর্মকর্তা-কর্মচারী!

ঈদুল আজহার পর প্রথম কর্মদিবসে জেলার বিভিন্ন সরকারি দপ্তরে আকস্মিক পরিদর্শন করেছেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মো. মনিরুল হক চৌধুরী।...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০  
Scroll to Top