কুমিল্লা জেলা আইনজীবী সমিতি নির্বাচনে বিএনপি-জামায়াত ১৩টি পদে বিজয়ী আর নিরপেক্ষ প্যানেল ২টি পদে বিজয়ী।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print

উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ২০২৬-২০২৭ সেশনের কুমিল্লা জেলা আইনজীবী সমিতির নির্বাচন। নির্বাচনে বিএনপি-জামায়াত সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল নিরঙ্কুশ বিজয় অর্জন করেছে। ১৫টি পদের মধ্যে এই প্যানেল ১৩টি পদে বিজয়ী হয়েছে। অন্যদিকে নিরপেক্ষ প্যানেল বা স্বতন্ত্র প্যানেল থেকে ২টি পদে বিজয়ী হয়েছে। নির্বাচন পরিচালনা সাব কমিটির আহবায়ক জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট খন্দকার মিজানুর রহমান এবং সাব কমিটির সদস্য জেলা আইনজীবী সমিতির সহ-সাধারণ সম্পাদক এডভোকেট গাজী মোঃ নজরুল ইসলাম মানিক ও ট্রেজারার এডভোকেট মোঃ মজিবুল ইসলাম ভূঞা’র স্বাক্ষরিত “রেজাল্ট সিট” অনুসারে জানা যায়- বিএনপি-জামায়াত সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলের বিজয়ী প্রার্থীরা হলেন- সভাপতি পদে এডভোকেট মোঃ সহিদ উল্লাহ পেয়েছেন ৬৪৭ ভোট এবং তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির একাংশ জাতীয়তাবাদী আইনজীবী পরিষদ কুমিল্লা প্যানেলের এডভোকেট মোঃ ইউসুফ আলী পেয়েছেন ৩৪৯ ভোট, সহ-সভাপতি পদে এডভোকেট মোঃ জাকির হোসেন পেয়েছেন ৬৫৭ ভোট ও এডভোকেট মোঃ আবদুল বাতেন মজুমদার পেয়েছেন ৫৭৯ ভোট, সাধারণ সম্পাদক পদে এডভোকেট মোঃ মাহাবুবুল হক খন্দকার পেয়েছেন ৭১০ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নিরপেক্ষ প্যানেলের এডভোকেট মোঃ নেয়ামত উল্ল্যা চৌধুরী (জামান) পেয়েছেন ৩৬৯ ভোট, ট্রেজারার পদে এডভোকেট মোঃ আবু মুছা ভূঁঞা পেয়েছেন ৭৪০ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এডভোকেট মোশারফ হোসেন টিটু পেয়েছেন ৪৬৬ ভোট, লাইব্রেরি সেক্রেটারি পদে এডভোকেট মোহাম্মদ আবুল কাশেম (কমল) পেয়েছেন ৬১২ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এডভোকেট মোঃ জহিরুল ইসলাম পেয়েছেন ৩৪২ ভোট, এনরোলমেন্ট সেক্রেটারি পদে এডভোকেট মোহাম্মদ শাহজাহান ভূঁইয়া পেয়েছেন ৬৬৫ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এডভোকেট মোঃ হারুনুর রশীদ (সবুজ) পেয়েছেন ৫৪১ ভোট, রিক্রিয়েশন সেক্রেটারি পদে এডভোকেট মোঃ সাইফুর রহমান (সায়েম) পেয়েছেন ৫৯০ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এডভোকেট মোঃ আশফাক উদ্দিন ঝোটন পেয়েছেন ৪৬৩ ভোট। এছাড়াও কার্যনির্বাহী কমিটির সদস্য পদে এডভোকেট মোঃ আবুল হাসনাত হিমেল ৮৮২ ভোট পেয়ে প্রথম হয়েছেন এবং এডভোকেট বেলাল হোসেন ৭২১ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন এবং এডভোকেট মোঃ সাইফুল ইসলাম ৭১৩ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন এবং এডভোকেট মোঃ ইসমাইল হোসেন ৭০৪ ভোট পেয়ে চতুর্থ হয়েছেন এবং এডভোকেট মোঃ লোকমান হোসেন ৬৪০ ভোট পেয়ে পঞ্চম হয়েছেন।

অন্যদিকে, নিরপেক্ষ প্যানল থেকে সহ-সাধারণ সম্পাদক পদে এডভোকেট মোহাম্মদ জাহাঙ্গীর আলম পেয়েছেন ৬৯১ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এডভোকেট মোহাম্মদ এনামুল হক সরকার পেয়েছেন ৪৮৯ ভোট ও আইটি সম্পাদক পদে এডভোকেট মোহাম্মদ শাহ আলম পেয়েছেন ৬৪২ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এডভোকেট ফারহানা সেলিম পেয়েছেন ৫৪৭ ভোট।

উল্লেখ্য যে, গেলো বৃহস্পতিবার (২রা এপ্রিল) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জেলা আইনজীবী সমিতি ভবনের দ্বিতীয় তলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এ বছর ১২শ ৮৭জন ভোটারের মধ্যে ১২শ ৫৩জন ভোটার ভোট প্রয়োগ করেছেন। এ নির্বাচনে ০৩টি প্যানেলে ৩৪জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

আরো পড়ুন

হাইওয়ে পুলিশ টিমের ওপর হামলা ও পিকআপ ভাঙচুর: ১৯ জন গ্রেপ্তার।

কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার বাজার এলাকায় হাইওয়ে পুলিশের একটি টিমের ওপর হামলা ও পুলিশের পিকআপ ভাঙচুরের ঘটনায় ১৯ জনকে গ্রেপ্তার...

Read more
কুমিল্লা ইপিজেডের রাসায়নিক বর্জ্য প্রাকৃতিক খালে ছাড়া যাবে না: মনিরুল হক চৌধুরী।

কুমিল্লা ইপিজেডের বেপজা কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন কুমিল্লা ৬ আসনের এমপি মনিরুল হক চৌধুরী। শনিবার (০৬ জুন) সকাল ১১ টায়...

Read more
কুমিল্লায় হাম-রুবেলায় আরও এক শিশুর মৃত্যু;হাসপাতালে শয্যা সংকট!

কুমিল্লায় গত মে মাসে এইচআইভি-এইডসে আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের প্রথম পাঁচ মাসে জেলায় মোট সাতজনের...

Read more
হঠাৎ সরকারি দপ্তরে এমপি, ছুটি থেকে আসেননি বেশিরভাগ কর্মকর্তা-কর্মচারী!

ঈদুল আজহার পর প্রথম কর্মদিবসে জেলার বিভিন্ন সরকারি দপ্তরে আকস্মিক পরিদর্শন করেছেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মো. মনিরুল হক চৌধুরী।...

Read more
বিএনপি সরকার গঠন করায় একটি পক্ষ ষড়যন্ত্র করছে: কুমিল্লায় প্রাণিসম্পদ মন্ত্রী।

বিএনপি নিরঙ্কুশ বিজয়ে সরকার গঠনের পর একটি পক্ষ মনক্ষুণ্ণ হয়ে ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০  
Scroll to Top