কুমিল্লার স্কুল গুলোতে চালু হয়েছে পানির ঘন্টা। 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print
তীব্র তাপপ্রবাহের দরুন স্বাস্থ্য বিভাগ আরও ৩ দিনের হিট এলার্ট ঘোষণা করেছে। রোববার (২৮ এপ্রিল) আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে। এতে বলা হয়, দেশের উপর দিয়ে চলমান তাপপ্রবাহ আজ (২৮ এপ্রিল) হতে পরবর্তী ৭২ ঘণ্টা  বা তিন দিন অব্যাহত থাকতে পারে। জলীয়বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি বৃদ্ধি পেতে পারে। এরই মধ্যে  সরকারি নির্দেশনা অনুযায়ী আজ রোববার  (২৮ এপ্রিল) সকাল থেকে সব শিক্ষা প্রতিষ্ঠান খোলা হয়েছে। চলমান তাপপ্রবাহে শিক্ষার্থীরা যাতে পানি খেতে ভুলে না যায় সেই লক্ষ্যে কুমিল্লা জেলা প্রশাসনের পক্ষ থেকে নেয়া হয়েছে।  জেলার সব শিক্ষা প্রতিষ্ঠানে প্রতি ঘণ্টায় ‘পানি ঘণ্টা’ চালু ও পানি সরবরাহের জন্য নির্দেশনা দিয়ে চিঠি পাঠানো হয়েছে।
শনিবার কুমিল্লা জেলা প্রশাসক খন্দকার মু: মুশফিকুর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে এমন নির্দেশনা দেওয়া হয়েছে। এ চিঠি প্রাথমিক ও জেলা শিক্ষা অফিসার এবং সব উপজেলা নির্বাহী কর্মকর্তাদের মাধ্যমে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানে সরবরাহ করা হয়েছে। এছাড়াও সব গণমাধ্যম কর্মীদের কাছে এ চিঠি দেওয়া হয়েছে।
রোববার জেলা প্রশাসক খন্দকার মু: মুশফিকুর রহমান বলেন, প্রচণ্ড তাপদাহে শিক্ষার্থীদের কিছুটা স্বস্তি দিতে আমরা নিজস্ব উদ্যােগে ব্যতিক্রমী এ পানি ঘণ্টা চালু করেছি। যতদিন তাপপ্রবাহ অধিক থাকবে, পানি ঘণ্টা ততদিন চালু থাকবে।
দেবিদ্বার এলাহাবাদ পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মাহমুদা আহসান জানান,আমাদের স্কুলে প্রতি এক ঘন্টা পর পর শিক্ষার্থীদের পানির সরবরাহ করা হয়েছে।
কুমিল্লা নবাব ফয়জুন্নেছা সরকারি সরকারি উচ্চ বিদ্যালয়ের পঞ্চম শ্রেনীর শিক্ষার্থী কানিজ হুমায়রা মারিয়া বলেন, আমাদের পঞ্চম শ্রেনীর ক্লাস সাড়ে ১১ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত এ গরমে দিয়ে দুপুরে স্কুলে আসতে হয় স্কুল থেকে বাসাও অনেক দূরে। তাই আমাদের শিক্ষার্থীদের অনেক কষ্ট পোহাতে হয়।

আরো পড়ুন

দাউদকান্দিতে বয়লারের ফিডের বস্তার আড়ালে ১০৫ কেজি গাঁজা উদ্ধার;পিকআপ জব্দ।

কুমিল্লার দাউদকান্দিতে বয়লারের ফিড বহনকারী পিকআপে বস্তার আড়ালে লুকিয়ে রাখা ১০৫ কেজি গাঁজা উদ্ধার করে দাউদকান্দি মডেল থানা পুলিশ। এ...

Read more
কুমিল্লায় জলাবদ্ধতা নৌকায় চড়ে কেন্দ্রে এইচএসসি পরীক্ষার্থীরা।

টানা বৃষ্টিতে কুমিল্লা নগরীতে জলাবদ্ধতা দেখা দিয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছে এইচএসসি পরীক্ষার্থীরা। সোমবার সকালে নির্ধারিত সময়ে কেন্দ্রে পৌঁছাতে পারেনি...

Read more
কুমিল্লায় জলাবদ্ধতা নৌকায় চড়ে কেন্দ্রে এইচএসসি পরীক্ষার্থীরা।

টানা বৃষ্টিতে কুমিল্লা নগরীতে জলাবদ্ধতা দেখা দিয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছে এইচএসসি পরীক্ষার্থীরা। সোমবার সকালে নির্ধারিত সময়ে কেন্দ্রে পৌঁছাতে পারেনি...

Read more
কুমিল্লায় ছাত্রকে দিয়ে এসএসসির খাতা মূল্যায়ন, শিক্ষক-শিক্ষার্থী গ্রেপ্তার।

কুমিল্লার দেবীদ্বারে এসএসসি পরীক্ষার উত্তরপত্র নিজে মূল্যায়ন না করে এক শিক্ষার্থীকে দিয়ে মূল্যায়ন করানোর অভিযোগে এক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও...

Read more
কুমিল্লায় ছাত্রকে দিয়ে এসএসসির খাতা মূল্যায়ন, শিক্ষক-শিক্ষার্থী গ্রেপ্তার।

কুমিল্লার দেবিদ্বারে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার উত্তরপত্র নিজের বিদ্যালয়ের দশম শ্রেণির এক শিক্ষার্থীকে দিয়ে মূল্যায়ন করানোর অভিযোগে এক শিক্ষক...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১  
Scroll to Top