আজ ২০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট নিয়ন্ত্রণে সেনাবাহিনী; স্বস্তিতে ফিরছে যাত্রীরা।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print

কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট নিয়ন্ত্রণে কাজ করছে সেনাবাহিনী । যানজট না থাকায় মহাসড়কের কুমিল্লা অংশে দীর্ঘদিন পর দেখা গেলো স্বস্তির চিত্র। গুরুত্বপূর্ণ অংশজুড়ে নেই কোনো যানজট বা দীর্ঘ ভোগান্তি

স্বাভাবিক গতিতে চলাচল করছে দূরপাল্লার বাস, ব্যক্তিগত গাড়ি ও পণ্যবাহী যানবাহন। যাত্রীরা নির্দিষ্ট সময়ের মধ্যেই পৌঁছাতে পারছেন নিজ নিজ গন্তব্যে।
এছাড়াও কুমিল্লার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টেও সড়কের শৃঙ্খলা বজায় রাখতে কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পাশাপাশি মাঠে সক্রিয় রয়েছে সেনাবাহিনী ও রোভার স্কাউট সদস্যরা। তাদের সমন্বিত তৎপরতায় মহাসড়কের এই অংশে যান চলাচল স্বাভাবিক রয়েছে। মহাসড়কে চুরি, ছিনতাই রোধেও ভূমিকা রাখছেন তারা।

সরেজমিনে গিয়ে দেখা যায়, কুমিল্লার ব্যস্ত মোড় ও সংযোগ সড়কগুলোতেও দেখা গেছে স্বাভাবিক পরিস্থিতি। বিশেষ করে দাউদকান্দি, চান্দিনা, নিমসার বাজার, ক্যান্টনমেন্ট, আলেখারচড়, কোটবাড়ি ও পদুয়ার বাজার এলাকায় যেখানে সবসময় যানজট লেগেই থাকতো সেই সব স্থানে যানজট নেই। যাত্রাপথে কমেছে ভোগান্তি। সব মিলিয়ে, কুমিল্লা অংশে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বর্তমান পরিস্থিতি যাত্রীদের জন্য স্বস্তিদায়ক এক অভিজ্ঞতা তৈরি করেছে বলে জানান যাত্রীরা।

ঢাকা থেকে কুমিল্লা এসেছেন আনোয়ার হোসেন তিনি জানান ২ ঘন্টাই ঢাকা সায়েদাবাদ থেকে কুমিল্লায় পৌঁছেছি। মহাসড়কে যানজট নেই। আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক উপস্থিতি দেখেছি। এমন দৃশ্য এর আগে কখনো দেখা যায়নি।

আলেখারচর বিশ্বরোড এলাকায় ট্রাফিকের দায়িত্ব পালন করছেন রোভার স্কাউটের সদস্য সাজিদুর রহমান জ্যামস তিনি বলেন, গতকালের তুলনায় আজকে মহাসড়কে যানজটের চাপ কিছুটা কম মনে হচ্ছে। তবে দুপুরের পর চাপ বেশি থাকে। স্থানীয় মাইক্রোবাস এবং বাস চালকরাই মহাসড়কে প্রতিটি বাজারে যানজট সৃষ্টি করছে।এছাড়া মহাসড়কে বড় ধরনের কোন যানজটের চিত্র আমরা দেখিনি।

কুমিল্লা দাউদকান্দি আমিরাবাদ হাইওয়ে থানার ইনচার্জ ইকবাল বাহার মজুমদার বলেন, দাউদকান্দি এলাকায় গত দুইদিন ধরে গাড়ির চাপ প্রচণ্ড ছিল। তবে কোন যানজটের সৃষ্টি হয়নি। আশা করছি এবার ঈদে মহাসড়কে কোন দুর্ঘটনা না ঘটলে নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারবে মানুষ।

হাইওয়ে পুলিশের এডিশনাল ডিআইজি ও কুমিল্লা হাইওয়ে পুলিশ সুপার শাহিনুর আলম বলেন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি থেকে টেকনা পর্যন্ত ঈদে মানুষের বাড়ি ফেরা নিশ্চিত করতে মহাসড়কে কাজ করছে নয় শতাধিক পুলিশ সদস্য।

আরো পড়ুন

দক্ষিণ কুমিল্লায় প্রথম ফুটবল এরিনা এন্ড প্লে গ্রাউন্ড মাঠ বাগমারায় উদ্বোধন।

স্থানীয় পর্যায়ে ফুটবল চর্চা ও প্রতিভা বিকাশের লক্ষ্যে কুমিল্লার লালমাইয়ে চালু হয়েছে আন্তর্জাতিক মানের ফুটবল এরিনা, যার নাম দেওয়া হয়েছে...

Read more
দাউদকান্দি ও সুন্দলপুর ইউনিয়নবাসিকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সাইফুল ইসলাম প্রধান।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কুমিল্লার দাউদকান্দি উপজেলা তথা সুন্দলপুর ইউনিয়নবাসিকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন এসআইপি গ্লোবাল সার্ভিসের চেয়ারম্যান ও...

Read more
মুরাদনগরে ‘মিথ্যা ও বানোয়াট’ প্রতিবেদন: শিক্ষক নেতা শাহীনের তীব্র প্রতিবাদ।

কুমিল্লার মুরাদনগরে শিক্ষক নেতা কামরুল ইসলাম শাহীনের বিরুদ্ধে ‘দুর্নীতির অভিযোগ’ শিরোনামে ২টি জাতীয় পত্রিকায় প্রকাশিত সংবাদকে সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও...

Read more
মুরাদনগরে এসএসসি ’৯৮ ব্যাচের মিলনমেলা: ইফতার আয়োজনে বন্ধুত্বের উষ্ণতা, সামাজিক উদ্যোগের ইঙ্গিত।

রমজানের আবহে দীর্ঘদিনের দূরত্ব ঘুচিয়ে আবারও একত্রিত হলেন মুরাদনগরের এসএসসি ’৯৮ ব্যাচের সহপাঠীরা। ইফতার মাহফিলকে কেন্দ্র করে এ মিলনমেলা পরিণত...

Read more
লালমাই উপজেলা ছাত্রদলের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের লালমাই উপজেলা  উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা এবং প্রধানমন্ত্রী...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
Scroll to Top