কুমিল্লায় ১৬২ কেজি গাঁজাসহ আটক ১।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print
কুমিল্লা আদর্শ সদর উপজেলার জামবাড়ি এলাকার একটি কালভার্টের নিচ থেকে ১৬২ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ।
এ ঘটনায় এক মাদক কারবারিকে গ্রেপ্তারের কথা জানিয়ে পুলিশ বলেছে, অভিযানে পুলিশের উপস্থিতি টের পেয়ে আরেক কারবারি পালিয়ে যান।
গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সকালের অভিযানে মাদক কারবারিকে গ্রেপ্তার ও মাদকদ্রব্য জব্দ করা হয়।
গ্রেপ্তার ব্যক্তি হলেন কুমিল্লা আদর্শ সদরের উত্তর জামবাড়ির মো. জসিম উদ্দিন (২৯)। পলাতক কারবারি একই গ্রামের কামরুল হোসেন (৩২)।
বিষয়টি নিশ্চিত করে জেলার অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালি মডেল থানার কয়েকজন কর্মকর্তা অভিযান পরিচালনা করেন। ওই সময় সদর উপজেলার জামবাড়ি এলাকায় কালভার্টের নিচে স্কচটেপ দিয়ে পেঁচিয়ে পাচারের জন্য স্তূপ করে রাখা ১৬২ কেজি  গাঁজা উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, গ্রেপ্তার কারবারিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আরো পড়ুন

কুমিল্লায় স্কুলছাত্র ইথান গুলিবিদ্ধের ঘটনায় মূলহোতা ‘অপু’ গ্রেপ্তার

কুমিল্লায় কাটাবিলের স্কুলছাত্র ইথান আহমেদ গুলিবিদ্ধের বহুল আলোচিত ঘটনায় অভিযুক্ত মূলহোতা আবু হানিফ ওরফে অপুকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা...

Read more
আহত স্কুল ছাত্র ইথানকে দেখতে ঢাকা মেডিকেলে যান এমপি মনিরুল হক চৌধুরী।

কুমিল্লার কাটাবিল এলাকায় সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত স্কুল ছাত্র ইথান আহমেদকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান কুমিল্লা-৬ (সদর, সদর...

Read more
কুমিল্লা শিক্ষা বোর্ডের নতুন সচিব ও কলেজ পরিদর্শক হলেন ভিক্টোরিয়া কলেজের দুই অধ্যাপক।

কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে নতুন সচিব এবং কলেজ পরিদর্শক পদে পদায়ন করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও...

Read more
কুমিল্লায় চাকরি মেলা, কর্মসংস্থানের সন্ধানে তরুণ-তরুণীদের ঢল।

কুমিল্লায় স্বল্প আয়ের পরিবারের তরুণ-তরুণীদের স্বাবলম্বী করা এবং দক্ষ শ্রমবাজারের সঙ্গে সম্পৃক্ত করার লক্ষ্যে দিনব্যাপী বর্ণাঢ্য ‘চাকরি মেলা’ অনুষ্ঠিত হয়েছে।...

Read more
কুমিল্লায় বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড ঠিকাদার কল্যাণ সমিতির সভা অনুষ্ঠিত।

বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড ও পল্লী বিদ্যুৎ সমিতি-ঠিকাদার কল্যাণ সমিতি কুমিল্লা জোন ও চট্টগ্রাম জোনের যৌথ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১  
Scroll to Top