কুমিল্লায় সার্কিট হাউজের নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print
কুমিল্লায় ৩৬ কোটি টাকা ব্যায়ে দৃষ্টিনন্দন ৬তলা বিশিষ্ট ভবন ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করেন বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  রবিবার (৮ অক্টোবর)  সকাল সাড়ে ১১ টায় কুমিল্লা সার্কিট হাউজের ভবন উদ্ধোধনের সময় উপস্থিত ছিলেন সাবেক রেলপথ ও ধর্ম মন্ত্রী চৌদ্দগ্রাম আসনের সংসদ সদস্য এবং কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. মুজিবুল হক মুজিব,
কুমিল্লা সদর আসনের এমপি মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ.ক.ম বাহাউদ্দিন বাহার, সেলিমা আহমাদ মেরী,সাংসদ এ্যারোমা দত্ত,জেলা প্রশাসক খন্দকার মু. মুশফিকুর রহমান, জেলা পুলিশ সুপার আবদুল মান্নান, কুমিল্লা শিক্ষাবোর্ড চেয়ারম্যান প্রফেসর জামাল নাছের, চৌদ্দগ্রাম উপজেলা মেয়র মীর হোসেন মীরু,জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রুপম মজুমদার, মহানগর আওয়ামী লীগ নেতা আতিক উল্লাহ খোকন এবং যুবলীগ নেতা আবদুল্লাহ আল মাহমুদ সহিদ প্রমূখ। 
প্রকল্প সূত্রে জানা ছয় তলা বিশিষ্ট এই ভবনে হল রুম, ভিআইপি স্যুট, ভিআইপি এ্যাসোসিয়েট স্যুট, ভিআইপি রুম, আধুনিক বেডরুম, জিমনেসিয়াম, নামাজ ঘর, রিডিং রুম, কিচেন ও ডাইনিং রুম রয়েছে। এছাড়া নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য জেনারেটর, এসি, পিএবিএক্স, সিসিটিভি, ইন্টারনেট, লিফট, ফায়ার প্রটেকশন এন্ড ডিটেকশন সিস্টেমসহ বিভিন্ন সুবিধা রয়েছে। সরকারি কর্মকর্তা ও বিশিষ্ট ব্যক্তিবর্গের দাপ্তরিক সফরকালে খণ্ডকালীন অবস্থানে নিরাপত্তার সুযোগ-সুবিধা, নির্ধারিত অতিথিদের সাময়িক আবাসিক ব্যবস্থা নিশ্চিত করা করার লক্ষ্যে আধুনিক আসবাবপত্র সম্বলিত এই ক্যাম্পাসে আরো নির্মাণ করা হয়েছে গ্যারেজ, গাড়ি চালকদের থাকার জায়গা, পুলিশ ব্যারাক, নিরাপত্তা ছাউনি, সীমানা প্রাচীর, রাস্তা, ড্রেন, বাগানসহ অন্যান্য স্থাপনা তৈরী করা হয়েছে।
এই ভবন নির্মাণের প্রকল্পকাল ছিলো জানুয়ারি, ২০১৭ থেকে ডিসেম্বর ২০২১ পর্যন্ত। এই ভবনের চূড়ান্ত ব্যয় ৩৫ কোটি ৮৩ লাখ ২৫ হাজার ৭শ’ টাকা।

আরো পড়ুন

কুমিল্লা ইপিজেডের রাসায়নিক বর্জ্য প্রাকৃতিক খালে ছাড়া যাবে না: মনিরুল হক চৌধুরী।

কুমিল্লা ইপিজেডের বেপজা কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন কুমিল্লা ৬ আসনের এমপি মনিরুল হক চৌধুরী। শনিবার (০৬ জুন) সকাল ১১ টায়...

Read more
কুমিল্লায় হাম-রুবেলায় আরও এক শিশুর মৃত্যু;হাসপাতালে শয্যা সংকট!

কুমিল্লায় গত মে মাসে এইচআইভি-এইডসে আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের প্রথম পাঁচ মাসে জেলায় মোট সাতজনের...

Read more
হঠাৎ সরকারি দপ্তরে এমপি, ছুটি থেকে আসেননি বেশিরভাগ কর্মকর্তা-কর্মচারী!

ঈদুল আজহার পর প্রথম কর্মদিবসে জেলার বিভিন্ন সরকারি দপ্তরে আকস্মিক পরিদর্শন করেছেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মো. মনিরুল হক চৌধুরী।...

Read more
বিএনপি সরকার গঠন করায় একটি পক্ষ ষড়যন্ত্র করছে: কুমিল্লায় প্রাণিসম্পদ মন্ত্রী।

বিএনপি নিরঙ্কুশ বিজয়ে সরকার গঠনের পর একটি পক্ষ মনক্ষুণ্ণ হয়ে ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী...

Read more
সদর দক্ষিণে বিএনপি নেতাকর্মীদের সাথে কৃষিমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়।

কুমিল্লা সদর দক্ষিণে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করছেন কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী হাজী...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০  
Scroll to Top