কুমিল্লায় শ্রী শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপনের উদ্বোধন করলেন-এমপি বাহার।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print

আজকে এক মহান দিন, যখন মানুষের মধ্যে বিশৃঙ্খলতা ছিল, অত্যাচার ছিল, অবিচার ছিল, মানুষের মধ্যে যখন কোন সাম্যের ব্যবস্থা ছিল না, কংশর অত্যাচারে নির্যাতনে যখন মানুষ দিশেহারা ঠিক সেই সময় এই দিনে শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেন। এই শ্রীকৃষ্ণের জন্মের সাথে সাথে সারা বিশ্বে এক শান্তির বার্তা বহন করেন। আমরা যখন মুক্তিযুদ্ধ করেছিলাম জাতীর জনক বঙ্গবন্ধুর নেতৃত্বে, আমি এই বিশ্বাস নিয়ে মুক্তিযুদ্ধ করেছিলাম, যে আমরা এক সুন্দর দেশ তৈরি করব। যে দেশের মালিক হবে বাঙ্গালিরা, যে দেশের মালিক হবে সকল ধর্মের মানুষেরা, আমাদের প্রিয় নেতা জাতীর জনক বঙ্গবন্ধু বিশ্বাস করতেন ধর্ম যার যার রাষ্ট্র সকলের, উৎসব সকলের, আমরা শান্তিতে সকল উৎসব উদযাপন করবো। আজ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুমিল্লা মহানগর শাখার আয়োজনে রানীর বাজার রাসস্থলী রাম ঠাকুর আশ্রমের সামনে শ্রী শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপন অনুষ্ঠানে আলোচনা সভায় প্রধান অতিথি বক্তব্যে কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য ও মহানগর আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার এসব কথা বলেন। সংসদ সদস্য আরও বলেন আন্তর্জাতিক চক্রান্ত শুরু হয়েছে আওয়ামীলীগের বিরুদ্ধে, আন্তর্জাতিক চক্রান্ত শুরু হয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে। আজকে আপনারা দেখছেন বাংলাদেশের উন্নয়ন দেখে আমেরিকা নাখোস, আমেরিকা এখন বাংলাদেশকে নিয়ে ষরযন্ত্র শুরু করেছে। যতই ষড়যন্ত্র করা হউক আল্লাহর রহমতে শেখ হাসিনার নেতৃত্বে এ দেশের উন্নয়ন থামানো যাবে না, শেখ হাসিনার নেতৃত্বে আগামী ৪১ সালের মধ্যেই আজকের শিশুরা একটি ধনী দেশের নাগরিক হবে। আলোচনা সভা শেষে জন্মাষ্টমীর বেলুন উড়িয়ে উদ্বোধন করেন ও র‍্যালীতে অংশগ্রহণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি।

জন্মাষ্টমী উদযাপন উপকমিটির আহ্বায়ক শ্রী প্রদীপ কুমার সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ কামরান হোসেন, কুমিল্লা মহানগর আওয়ামীলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ও ৯নং ওয়ার্ড কাউন্সিলর জমির উদ্দিন খাঁন জম্পী, কুমিল্লা মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি শিব প্রসাদ রায়, ১০নং ওয়ার্ড কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মঞ্জুর কাদের মনি, কুমিল্লা মহানগর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অচিন্ত্য দাস টিটু সহ আরও অনেকে।

আরো পড়ুন

কুমিল্লা ইপিজেডের রাসায়নিক বর্জ্য প্রাকৃতিক খালে ছাড়া যাবে না: মনিরুল হক চৌধুরী।

কুমিল্লা ইপিজেডের বেপজা কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন কুমিল্লা ৬ আসনের এমপি মনিরুল হক চৌধুরী। শনিবার (০৬ জুন) সকাল ১১ টায়...

Read more
কুমিল্লায় হাম-রুবেলায় আরও এক শিশুর মৃত্যু;হাসপাতালে শয্যা সংকট!

কুমিল্লায় গত মে মাসে এইচআইভি-এইডসে আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের প্রথম পাঁচ মাসে জেলায় মোট সাতজনের...

Read more
হঠাৎ সরকারি দপ্তরে এমপি, ছুটি থেকে আসেননি বেশিরভাগ কর্মকর্তা-কর্মচারী!

ঈদুল আজহার পর প্রথম কর্মদিবসে জেলার বিভিন্ন সরকারি দপ্তরে আকস্মিক পরিদর্শন করেছেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মো. মনিরুল হক চৌধুরী।...

Read more
বিএনপি সরকার গঠন করায় একটি পক্ষ ষড়যন্ত্র করছে: কুমিল্লায় প্রাণিসম্পদ মন্ত্রী।

বিএনপি নিরঙ্কুশ বিজয়ে সরকার গঠনের পর একটি পক্ষ মনক্ষুণ্ণ হয়ে ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী...

Read more
সদর দক্ষিণে বিএনপি নেতাকর্মীদের সাথে কৃষিমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়।

কুমিল্লা সদর দক্ষিণে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করছেন কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী হাজী...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০  
Scroll to Top