আজ ২১শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

কুমিল্লায় বিদেশি অস্ত্র ও গুলিসহ নারী আটক।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print
কুমিল্লার নগরীর শহরতলীর দৌলতপুরে ছায়া বিতান এলাকা থেকে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি এবং একটি ম্যাগজিনসহ সেতারা আক্তার (২৪) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃত সেতারা আক্তার দৌলতপুর ছায়াবিতান এলাকার বাসিন্দা। এ সময় মো. দাউদ (৩০) নামে একজন পালিয়ে যায়। সম্পর্কে তিনি সেতারা আক্তারের ভাই।
শনিবার ( ৩০ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন কোতওয়ালি  মডেল থানার অফিসার ইনচার্জ ওসি সনজুর মোরশেদ খান নিশ্চত করেছেন।
তিনি বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দিবাগত গভীর রাতে কোতয়ালী মডেল থানার একটি টিম অভিযান পরিচালনা করে। এ সময় ছায়া বিতান এলাকার একটি ভাড়া ঘরের ভেতর তল্লাশি চালিয়ে পিস্তল, গুলি ও ম্যাগজিন উদ্ধার করা হয় এবং এক নারীকে গ্রেপ্তার করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে আরেকজন পালিয়ে যায়।’
এ বিষয়ে কোতয়ালী মডেল থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে বলে
জানিয়েছেন কোতয়ালি  মডেল থানার অফিসার ইনচার্জ ওসি সনজুর মোরশেদ খান।

আরো পড়ুন

বন্যা বা অন্য কোনো দুর্যোগে ফসলের ক্ষতি হলে বীমা সুবিধার আওতায় ক্ষতিপূরণ প্রদান করা হবে-কৃষিমন্ত্রী আমিন উর রশিদ।

কৃষকদের উৎপাদিত ফসলকে প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি থেকে সুরক্ষা দিতে ফসল বীমা (ইনসুরেন্স) চালুর উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন খাদ্য, কৃষি, মৎস্য...

Read more
কুসিকের পরিচ্ছন্নতা কর্মীদের মধ্যে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কুমিল্লা সিটি কর্পোরেশনের (কুসিক) পরিচ্ছন্নতা কর্মী ও মাস্টাররোলভিত্তিক স্টাফদের মধ্যে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ করা হয়েছে।...

Read more
কুমিল্লা নগরীকে আধুনিক,পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর হিসেবে গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপু।

কুমিল্লা নগরীকে আধুনিক, পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর হিসেবে গড়ে তোলার ঘোষণা দিয়েছেন কুমিল্লা সিটি কর্পোরেশনের নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপু।...

Read more
কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক মোস্তাক মিয়া।

বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়াকে কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক পদে নিযুক্ত করা হয়েছে। রবিবার রাষ্ট্রপতির আদেশক্রমে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপসচিব...

Read more
কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ পেলেন ইউসুফ মোল্লা টিপু।

কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপুকে কুমিল্লা সিটি করপোরেশনে পূর্ণকালীন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার।শনিবার (১৪ মার্চ) স্থানীয় সরকার,...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
Scroll to Top