কুমিল্লায় ধর্ষণের পর হত্যার অভিযোগে একজনের মৃত্যুদণ্ড

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print
কুমিল্লার লাকসামে প্রেমের সম্পর্কের জের ধরে জোরপূর্বক ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যার অভিযোগে মহিন নামের একজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন কুমিল্লার আদালত।
মঙ্গলবার (৮ আগস্ট) দুপুরবেলা কুমিল্লার বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিচারক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত আসামি হলেন কুমিল্লা জেলার লাকসাম উপজেলার দক্ষিণ বিনই নোয়াপাড়া গ্রামের মৃত আঃ জলিল মিয়ার ছেলে মোঃ মহিন উদ্দিন (২৮)। 
মামলার বিবরণে জানা যায়- ২০১৯ সালের ২৬ ফেব্রুয়ারী সকাল সাড়ে ৬টার পূর্বে যেকোন সময় কুমিল্লা লাকসাম থানাধীন গোপালপুর গ্রামের শাহ আলমের বাড়ীতে পরিত্যক্ত ঘরে আসামি মহিন উদ্দিন নাছিমা আক্তার (২৪) কে তাহার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করিয়া গলায় ও মুখে কাপড় পেচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে হাতা পা বেঁধে ঘটনা স্থলে ফেলিয়া পালিয়ে যায়। এ ব্যাপারে ঐদিন নিহতে ভাই জুনাব আলীর ছেলে ফজলে রাব্বী বাদী হয়ে মৃত আঃ জলিল মিয়ার ছেলে মোঃ মহিন উদ্দিন (২৮) কে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সং/০৩) এর ৯ (২) ধারার বিধানমতে মামলার রুজু করেন ( যাহার জি. আর ৩৫/২০১৯, লাকসাম থানার মামলা নং-২৪)। এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা মোহাম্মদ কামাল হোসেন মামলায় উল্লেখিত ঘটনার তদন্তপূর্বক রাষ্ট্রপক্ষে অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় ২০১৯ সালের ২৬ ডিসেম্বর বিজ্ঞ আদালতে অভিযোগপত্র দাখিল করেন (যাহার অভিযোগপত্র নং ১৯২)। পরবর্তীতে মামলাটি বিচারে আসিলে রাষ্ট্রপক্ষে ১৫জন সাক্ষীর মধ্যে ১৪ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে যুক্তিতর্ক শুনানি আসামি মোঃ মহিন উদ্দিনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাঁকে মৃত্যুদণ্ড এবং এক লক্ষ টাকা অর্থ দণ্ড প্রদান করেন কুমিল্লার আদালত। 
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন স্পেশাল পিপি এডভোকেট প্রদীপ কুমার দত্ত।

আরো পড়ুন

কৃষকদের জন্য সরাসরি সহায়তা নিশ্চিত করতে ‘কৃষক কার্ড’ – কুমিল্লায় কৃষিমন্ত্রী।

কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন বলেছেন, দেশের কৃষি খাতের উন্নয়নে অতীতের বিভিন্ন কৃষিবান্ধব উদ্যোগ আজও ইতিবাচক...

Read more
কুমিল্লায় হাম-রুবেলায় আরও এক শিশুর মৃত্যু;হাসপাতালে শয্যা সংকট!

কুমিল্লায় হাম-রুবেলায় আক্রান্ত আরও এক শিশুর মৃত্যু হয়েছে। আজ (বৃহস্পতিবার, ১৬ এপ্রিল) সকালে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে...

Read more
দাউদকান্দিতে সড়ক দুর্ঘটনায় চালবোঝাই ট্রাক খাদে পড়ে নিহত-৭,আহত-৬।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি উপজেলার হাসানপুরে চাল বোঝাই ট্রাক খাদে পড়ে উল্টে গিয়ে ৭ জন নিহত এবং আরও ৬ জন...

Read more
কুমিল্লা সিটি করপোরেশনে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে যোগ দিচ্ছেন মেহরাজ শারবীন।

সিনিয়র সহকারী সচিব মেহরাজ শারবীনকে কুমিল্লা সিটি করপোরেশনে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে পদায়ন করা হয়েছে।সম্প্রতি জারি করা এক প্রজ্ঞাপনে তাকে এ...

Read more
কুসিক জনগণকে ট্যাক্সের টাকার হিসাব দিবো তিন মাস পরপর : কুসিক প্রশাসক।

কুমিল্লা নগরবাসীর ট্যাক্সের টাকার ব্যবহার নিয়ে স্বচ্ছতা নিশ্চিত করতে প্রতি তিন মাস পরপর আয় ও ব্যয়ের বিস্তারিত হিসাব জনগণের সামনে...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Scroll to Top