আজ ১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

কুমিল্লায় ট্রাকচালকে হত্যার দায়ে হেলপারের যাবজ্জীবন কারাদণ্ড।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print

মাত্র এক হাজার টাকা নিয়ে বিরোধের জের ধরে ২০১৭ সালের ১৮ জুন কুমিল্লার চৌদ্দগ্রামে ট্রাকচালক ইদ্রিস মৃধা (৩৫) কে গলায় গামছা পেচিয়ে শ্বাসরোধ করে হত্যা দায়ে হেলপার দেলোয়ার হোসেন নামের একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন কুমিল্লার আদালত। বৃহস্পতিবার (২৩ নভেম্বর) দুপুরবেলা কুমিল্লার বিজ্ঞ অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক জাহাঙ্গীর হোসেন এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত আসামি হলেন বরিশাল বাকের গঞ্জ উপজেলাধীন শ্যামপুর নগরকান্দা গ্রামের ইউনুস খলিফার ছেলে মোঃ দেলোয়ার হোসেন ওরফে বাদশা।

মামলার বিবরণে জানাযায়- ২০১৭ সালের ১৮ জুন সন্ধ্যায় নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা উপজেলাধীন পাগলা ট্রাক ষ্ট্যান্ডে ড্রাইভার ও হেলপার এক হাজার টাকার বিরোধ নিয়ে তর্কবির্তক করিলে গাড়ীর মালিক মোঃ ইসমাইল বিরোধীয় বিষয়টি আপোষ মীমাংসা করে দিলে তারা রাত ১০টার দিকে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হয়ে কুমিল্লা চৌদ্দগ্রাম জগন্নাথদিঘীর সংলগ্ন সাইমুন হোটেল এন্ড বিরানি হাউজে রাতের খাবার খেয়ে গাড়ীতে বিশ্রাম করাকালীন সময়ে পূর্ব পরিকল্পিতভাবে পূর্ববিরোধের জের ধরে রাত ১টা হতে ৩টার মধ্যে যেকোন সময়ে ট্রাকচালককে গলায় গামছা পেচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে আসামি দেলোয়ার হোসেন। এরপর নিহতের চাচাতো ভাই মোঃ হাবিবুর রহমান লোক মারফতে সংবাদ পেয়ে বরিশাল হতে ঘটনাস্থলে এসে ভিকটিম ইদ্রিস মৃধার মৃতদেহ গাড়ীতে দেখতে পায়। এ ব্যাপারে ঘটনার পরদিন নিহতের চাচাতো ভাই বরিশাল বাকের গঞ্জ উপজেলাধীন শ্যামপুর গ্রামের মৃত ফজলে আলী মৃধার ছেলে মোঃ হাবিবুর রহমান (৫৫) বাদী হয়ে হেলপার দেলোয়ার হোসেনসহ ২/৩জনকে আসামি করে দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায় বিধানমতে চৌদ্দগ্রাম থানায় একটি হত্যা মামলা দায়ের করিলে তদন্তকারী কর্মকর্তা এসআই এস.এম. মাহাবুবুল ইসলাম আসামী মোঃ দেলোয়ার হোসেন ওরফে বাদশা (২৮) এর বিরুদ্ধে রাষ্ট্রপক্ষে আনীত অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় ২০১৭ সালের ১২ অক্টোবর আসামির বিরুদ্ধে বিজ্ঞ আদালতে অভিযোগপত্র দাখিল করেন (যাহার অভিযোগপত্র নং-৪৪৫)। পরবর্তীতে মামলাটি বিচারে আসিলে ২০১৮ সালের ২০ মার্চ আসামীর বিরুদ্ধে চার্জ গঠন করিলে রাষ্ট্রপক্ষে মানীত ১১জন সাক্ষীর মধ্যে ৮জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে উভয়পক্ষের যুক্তিতর্ক শুনানী অন্তে আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি পর্যালোচনাক্রমে উল্লেখিত আসামি বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আসামি দেলোয়ার হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা এবং অনাদায়ে আরও ০৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

রায় ঘোষণাকালে দণ্ডপ্রাপ্ত আসামি দেলোয়ার হোসেন ওরফে বাদশা আদালত কাঠগড়ায় উপস্থিত ছিলেন। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন এপিপি  এডভোকেট রেবেকা সুলতানা এবং আসামিপক্ষে এডভোকেট মোঃ বদিউল আমল সুজন।

আরো পড়ুন

কুমিল্লায় ভোটের মাঠে থাকবে ২৬ হাজার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী-পুলিশ সুপার আনিসুজ্জামান।

কুমিল্লায় ভোটের মাঠে ৪৯ লাখের বেশি ভোটারের বিপরীতে থাকবে ২৬ হাজার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিযুক্ত থাকবেন বলে জানিয়েছেন কুমিল্লা পুলিশ...

Read more
নিরপরাধ আওয়ামী নেতা কর্মীদের প্রতি উদার হতে হবে – বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল।

নিরপরাধ আওয়ামী লীগের নেতা কর্মীদের প্রতি উদার হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা এ্যাড: সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। তিনি বলেন,...

Read more
চাঁদাবাজমুক্ত সমাজ গড়তে দাঁড়িপাল্লায় ভোট দিন- কাজী দ্বীন মোহাম্মদ।

কুমিল্লা-৬ আসনে জামায়াতের প্রার্থী কাজী দ্বীন মোহাম্মদের নির্বাচনী জনসভা শনিবার (৭ ফেব্রুয়ারী) বিকালে পদুয়ার বাজারে অনুষ্ঠিত হয়েছে। মহানগরীর ২২নং ওয়ার্ড...

Read more
কুমিল্লায় ট্রাক চালককে হত্যা ঘটনায় গ্রেফতার-৫।

কুমিলায় আলাউদ্দিন নামে এক ট্রাক চালককে হত্যা করে চল্লিশ লাখ টাকার চিনি ছিনতাই করে নিয়েছে সঙ্গবদ্ধ ছিনতাই কারীদের একটি দল।...

Read more
নির্বাচিত হলে সাংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো-মনিরুল হক চৌধুরী।

কুমিল্লা-৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরী বলেন আমি নির্বাচিত হলে সাংসদে গিয়ে প্রথম দাবি তুলবো কোরআন শিক্ষা বাধ্যতামূলক...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
Scroll to Top