আজ ২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

কুমিল্লায় চোরাই ওষুধসহ আন্তঃজেলা চোর চক্রের ৪ সদস্যকে গ্রেফতার।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print

কুমিল্লা নগরীর ঝাউতলা থেকে সাটার ভেঙ্গে একটি ফার্মেসির ওষুধ চুরি করে নিয়ে যায় চোরের দল। চোরাই ওষুধসহ আন্তঃজেলা চোর চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে পুলিশ সুপার আবদুল মান্নান এসব তথ্য দেন। ওষুধের দোকানে চুরি করতে তারা পিকআপ ভ্যান নিয়ে যায়। এর আগেও ৫টি ওষুধ দোকানে তারা চুরি করে, এ প্রথমবার ধরা পড়ে। গ্রেফতাররা হলেন, নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ উপজেলার কুতুবপুর এলাকার মাসুম রেজা, সানারপাড় এলাকার সামাদ, একই এলাকার সানি ও সানা উল্ল্যাহ।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল হাসান, কামরান হোসেন, কুমিল্লা কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ হোসেনসহ অন্যান্য কর্মকর্তারা।
পুলিশ সুপার আবদুল মান্নান জানান, গেলো ১০ ডিসেম্বর চুরির ঘটনা ঘটে। সিসি ফুটেজে দেখা যায় নগরীর ঝাউতলায় একটি ওষুধের দোকানে পিকআপ ভ্যান দাঁড় করিয়ে রাখে, তালা ভেঙ্গে প্রবেশ করে মালামাল চুরি করে তারা। এ ঘটনায় দোকানের মালিক খাঁন ফার্মেসির স্বত্বাধিকারী রাসেল আহমেদ কোতয়ালী মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন। রোববার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

আরো পড়ুন

কুমিল্লা সিটি কর্পোরেশনে ই-জিপি দরপত্রের লটারি উদ্বোধন।

কুমিল্লা সিটি কর্পোরেশনের ইলেকট্রনিক গভর্নমেন্ট প্রকিউরমেন্ট (ই-জিপি) পদ্ধতির আওতায় দরপত্রের লটারি কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। রোববার এ কার্যক্রমের উদ্বোধন করেন...

Read more
কুমিল্লায় ৫ ফিলিং স্টেশনে মোবাইল কোর্টের অভিযানে একটিকে ৫০ হাজার টাকা জরিমানা।

​কুমিল্লার আদর্শ সদর উপজেলায় জ্বালানি তেলের বাজার নিয়ন্ত্রণে ও কৃত্রিম সংকট রোধে পাঁচটি ফিলিং স্টেশনে ঝটিকা অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত।...

Read more
আগামীর বাংলাদেশ গড়বেন শিক্ষকরা:কুমিল্লায় শিক্ষামন্ত্রী।

শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, একজন পুলিশ আইনশৃঙ্খলা রক্ষা করে, ডিসি জেলার সামগ্রিক বিষয় দেখে। কিন্তু আগামীর...

Read more
কুমিল্লায় যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত।

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে কুমিল্লায় নানা আয়োজনে দিনটি যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে কুমিল্লা টাউন হল...

Read more
কুমিল্লায় বাস-প্রাইভেট কার সংঘর্ষে একই পরিবারের চারজনসহ নিহত ৫।

কুমিল্লায় বুড়িচং উপজেলায় বাস ও প্রাইভেট কারের সংঘর্ষে একই পরিবারের চারজনসহ পাঁচ জনের প্রাণ গেছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
Scroll to Top