কুমিল্লায় কেউ অশান্তির চেষ্টা করলে ছাড় দেয়া  হবেনা -এমপি বাহার।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print
কুমিল্লা বিএনপি’র ডাকা দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতালের প্রতিবাদে এবং অগ্নি সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কুমিল্লায় শান্তি মিছিল করেছে মহানগর আওয়ামী লীগ। রবিবার বেলা সাড়ে ১১টার দিকে কুমিল্লা সদর আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা হাজী আ ক ম বাহাউদ্দিন বাহার এর নেতৃত্বে কান্দিরপাড় পূবালী চত্বর থেকে একটি মিছিল নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এর আগে নগরীর বিভিন্ন ওয়ার্ড এলাকা থেকে আওয়ামী লীগের খন্ড খন্ড মিছিল এসে কান্দিরপাড় জড়ো হয়। পরে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে কুমিল্লার মানুষকে নির্ভয়ে থাকার আহ্বান জানান এমপি বাহার। এরপর থেকে নগরীতে যানবাহন চলাচল স্বাভাবিক হয়ে আসে। 
জানা যায়, বিএনপি’র ডাকা হরতালের প্রতিবাদে এবং অগ্নি সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে রবিবার সকাল থেকে নগরীর প্রতিটি ওয়ার্ড এলাকায় অবস্থান নেয় মহানগর আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের সদস্যরা। পরে মিছিল সহকারে কান্দিরপাড়ে এসে সমবেত হয়। এসময় সংক্ষিপ্ত সমাবেশে কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও এমপি বাহার বলেন, হরতালের নামে শান্তির কুমিল্লায় কেউ অশান্তির চেষ্টা করলে মোকাবেলা করা হবে। কুমিল্লার মানুষ যেন নির্ভয়ে চলাচল করতে পারে সেজন্য আমাদের নেতাকর্মীরা রাজপথে থেকে পাহাড়া দেবে। কোন অবস্থাতেই বিএনপি-জামায়াতের অগ্নি সন্ত্রাস ও নৈরাজ্য বরদাশত করা হবে না।

আরো পড়ুন

কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা খুনের ঘটনায় ছিনতাইকারী চক্রের ৫ জন আটক;ফোন-ব্যাগ উদ্ধার।

কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগীর (৩৫) মৃত্যুর পর তাঁর মা-বাবা, স্ত্রী ও স্বজনরা হতবাক। বন্ধু-বান্ধব ও পরিচিতজন সামাজিক মাধ্যমে তাঁকে নিয়ে...

Read more
নিজাম উদ্দিন কায়সার ঐতিহ্যবাহী কুমিল্লা মডার্ন হাই স্কুলের সভাপতি নির্বাচিত।

সাবেক ছাত্রনেতা, সংগঠক ও শিক্ষানুরাগী হিসেবে পরিচিত নিজাম উদ্দিন কায়সার ঐতিহ্যবাহী কুমিল্লা মডার্ন হাই স্কুলের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন।...

Read more
কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা খুন,মরদেহ মিলল ফুটপাতে।

চট্টগ্রাম থেকে প্রশিক্ষণ শেষে কুমিল্লায় ফেরার পথে নিখোঁজ হওয়া কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগীর (৩৫) মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের ১২...

Read more
কলেজ ছাত্রী তনু হত্যা মামলায় একজন গ্রেপ্তার; তিনদিনের রিমান্ড মঞ্জুর।

দীর্ঘ ১০ বছর পর কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ছাত্রী সোহাগী জাহান তনু হত্যা মামলায় অবসরপ্রাপ্ত সেনাবাহিনীর সাবেক সিনিয়র ওয়ারেন্ট অফিসার হাফিজুর...

Read more
নগরীর ২২নং ওয়ার্ডবাসির মতবিনিময় সভায় কুসিক প্রশাসক: সিটি কর্পোরেশন প্রশাসকের চেয়ারকে দুর্নীতিমুক্ত রাখবো।

কুমিল্লা সিটি কর্পোরেশন ২২নং ওয়ার্ডের সার্বিক সমস্যা চিহ্নিতকরণ ও কার্যকর সমাধানের লক্ষ্যে মতবিনিময় সভা মঙ্গলবার (২১ এপ্রিল) বিকালে হাজী আক্রাম...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১
Scroll to Top