ওয়াসা গঠনের অনুমোদন পেলো কুমিল্লা সিটি কর্পোরেশন

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print

 

পরিবেশবান্ধব টেকসই ও গণমুখী সুপেয় পানি সরবরাহ এবং স্বাস্থ্য সম্মত পয়নিষ্কাশন ব্যবস্থা নিশ্চিত করতে নগরীতে পানি সরবরাহ ও পয়ঃ নিষ্কাশন কর্তৃপক্ষ (ওয়াসা) গঠনে অনুমোদন পেয়েছে কুমিল্লা সিটি কর্পোরেশন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই অনুমোদন দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র আরফানুল হক রিফাত ও সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী শামছুল আলম।
কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র আরফানুল হক রিফাত বলেন, কুমিল্লা সিটি কর্পোরেশন ওয়াসা গঠনের অনুমোদন পেয়েছে। আমরা আগামী ১৬ তারিখ সংবাদ সম্মেলন করে বিষয়টি বিস্তারিত জানাবো। এ ব্যাপারে আমাদের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার ভাইয়ের সাথে আলোচনা করে এগিয়ে যাবে।
তিনি আরো বলেন, ওয়াসা যে কুমিল্লার মানুষের কি কাজে লাগবে তা গঠনের পর বুঝা যাবে। এটি গুরুত্বপূর্ণ পানি সরবরাহ এবং পয়নিষ্কাশনের সম্পূর্ণ বিষয়টি দেখবে ওয়াসা।
এর আগে ২২ জুলাই কুমিল্লায় স্মার্ট বাংলাদেশ বিষয়ক একটি আলোচনা সভায় কুমিল্লা সিটিতে ওয়াসা গঠনের বিষয়টি অনুমোদনের অপেক্ষায় বলে জানান এলজিআরডি মন্ত্রী মোঃ তাজুল ইসলাম। তখন তিনি বলেন, কুমিল্লায় সুয়ারেজ সিস্টেম করতে হবে। এজন্য কুমিল্লায় ওয়াসা করতে হবে। এ ব্যাপারে ফাইল সিগনেচার করে মাননীয় প্রধানমন্ত্রী কাটছে পাঠানো হয়েছে কুমিল্লাতে ওয়াসা করার জন্য। আমি একটি প্রজেক্ট নিয়েছি, প্রায় ২০/২২ হাজার কোটি টাকার। কুমিল্লা, লাকসাম, নাঙ্গলকোটসহ ফেনী, নোয়াখালী, মিরসরাই শিল্প এলাকায় পানি নেয়ার জন্য পরিকল্পনা করা হচ্ছে। কুমিল্লা সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ আপনারা ওয়া আশা করার উদ্যোগ নেন- আমি এডিবি, জাইকা অথবা বিশ্ব ব্যাংকের কোন সহায়তা প্রকল্প এখানে ব্যবস্থা করে দিব। সদরের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার এমপির সাথে আলাপ-আলোচনা করে আপনারা এই সিদ্ধান্ত নেন।

আরো পড়ুন

নিসচা’র বৃক্ষরোপন ও ৩ শত শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ কর্মসূচি পালিত।

কুমিল্লার দাউদকান্দিতে নিরাপদ সড়ক চাই (নিসচা'র) উপজেলা শাখার উদ্যোগে বৃক্ষরোপণ ও ৩ শত শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন জাতের গাছের চারা বিতরণ...

Read more
দাউদকান্দিতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ যুবক গ্রেপ্তার।

কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের অভিযানে একটি বিদেশি পিস্তল,একটি ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলিসহ এক যুবককে গ্রেপ্তার করেছে...

Read more
দাউদকান্দিতে অটোরিকশা ছিনতাই, হত্যায় জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার ৩।

কুমিল্লার দাউদকান্দিতে অটোরিকশা ছিনতাই চক্রের ৩ জনকে গ্রেপ্তার করেছে দাউদকান্দি মডেল থানা পুলিশ। রবিবার (১৯ জুলাই) রাতে গৌরীপুর রামনগর ব্রিজের...

Read more
আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী।

কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী বলেছেন, বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে দেশের বিভিন্ন খাতে ক্ষতি হলেও সবচেয়ে বেশি...

Read more
দাউদকান্দিতে বয়লারের ফিডের বস্তার আড়ালে ১০৫ কেজি গাঁজা উদ্ধার;পিকআপ জব্দ।

কুমিল্লার দাউদকান্দিতে বয়লারের ফিড বহনকারী পিকআপে বস্তার আড়ালে লুকিয়ে রাখা ১০৫ কেজি গাঁজা উদ্ধার করে দাউদকান্দি মডেল থানা পুলিশ। এ...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১  
Scroll to Top