আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকারের সঙ্গে ভারতের সব গোপন চুক্তি বাতিল করতে হবে-অধ্যক্ষ সেলিম ভুইয়া।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print

আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকারের সঙ্গে ভারতের করা সব গোপন চুক্তি প্রকাশ এবং তা বাতিলের দাবি জানিয়েছেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা বিভাগ) অধ্যক্ষ সেলিম ভুইয়া।

রবিবার (৮ ডিসেম্বর) দুপুরে মেঘনা উপজেলার বাস স্ট্যান্ড মোড় এলাকায় গুলিস্তান থেকে মেঘনা উপজেলায় চলাচলকারী বিআরটিসি বাস সার্ভিস উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অধ্যক্ষ সেলিম ভুইয়া বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার ভারতের সঙ্গে বিগত ১৫ বছরে যে সব গোপন চুক্তি করেছে, তা জনগণকে জানাতে হবে। সেই সঙ্গে সব চুক্তি বাতিল করতে হবে। বিএনপি ক্ষমতায় এলে গুলিস্তান-মেঘনা সড়ক ৪ লেনে উন্নীত করা হবে।তিনি আরও বলেন, আমরা শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে চাই। এখানে আরও একটি বাস সার্ভিস আছে। প্রত্যেককে নিজের ব্যবসা নিজে করতে হবে, যেন কোনো জনদুর্ভোগ না হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্বাস উদ্দিন কমান্ডার, মেঘনা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক আব্দুল অদুদ মুন্সি, যুগ্ম আহ্বায়ক আব্দুল মতিন, আব্দুল গাফফার, চন্দনপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সেলিম সরকার, গোবিন্দপুর ইউনিয়ন বিএনপির সভাপতি বশির আহমেদ, বড়কান্দা ইউনিয়ন বিএনপির সভাপতি মাহফুজ, মহসিন ভুইয়া, মাশরুল হক সরকারসহ দলীয় নেতাকর্মীরা।

বক্তারা দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি ও আসন্ন নির্বাচনে বিএনপির অবস্থান নিয়ে নিজেদের বক্তব্য তুলে ধরেন।

আরো পড়ুন

নিসচা’র বৃক্ষরোপন ও ৩ শত শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ কর্মসূচি পালিত।

কুমিল্লার দাউদকান্দিতে নিরাপদ সড়ক চাই (নিসচা'র) উপজেলা শাখার উদ্যোগে বৃক্ষরোপণ ও ৩ শত শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন জাতের গাছের চারা বিতরণ...

Read more
দাউদকান্দিতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ যুবক গ্রেপ্তার।

কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের অভিযানে একটি বিদেশি পিস্তল,একটি ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলিসহ এক যুবককে গ্রেপ্তার করেছে...

Read more
দাউদকান্দিতে অটোরিকশা ছিনতাই, হত্যায় জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার ৩।

কুমিল্লার দাউদকান্দিতে অটোরিকশা ছিনতাই চক্রের ৩ জনকে গ্রেপ্তার করেছে দাউদকান্দি মডেল থানা পুলিশ। রবিবার (১৯ জুলাই) রাতে গৌরীপুর রামনগর ব্রিজের...

Read more
দাউদকান্দিতে বয়লারের ফিডের বস্তার আড়ালে ১০৫ কেজি গাঁজা উদ্ধার;পিকআপ জব্দ।

কুমিল্লার দাউদকান্দিতে বয়লারের ফিড বহনকারী পিকআপে বস্তার আড়ালে লুকিয়ে রাখা ১০৫ কেজি গাঁজা উদ্ধার করে দাউদকান্দি মডেল থানা পুলিশ। এ...

Read more
দাউদকান্দি পৌরসভার ৪৩ কোটি টাকার বাজেট ঘোষণা।

কুমিল্লার দাউদকান্দি পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের ৪৩ কোটি ৯ লাখ ৯৮ হাজার ৪৬৮ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (২৩...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১  
Scroll to Top