অবরোধের প্রতিবাদে কুমিল্লায় মহাসড়কে মহানগর আওয়ামীলীগের অবস্থান।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print

বিএনপির ডাকা তিন দিনের অবরোধে মহাসড়কে যান চলাচল নির্বিঘ্ন রাখতে মহাসড়কের বিভিন্ন এলাকায় অবস্থান কর্মসূচি পালক করছে আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। সকাল থেকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের গুরুত্বপূর্ণ মোড়গুলোতে কুমিল্লা মহানগর আওয়ামীলীগের নেতৃত্বে শান্তি সমাবেশের ব্যানারে অবস্থান করছে আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠন। মহাসড়কের আলেখারচর, ঝাগুরঝুলি, পদুয়ারবাজার সহ বিভিন্ন পয়েন্টে মহাসড়ক পাহাড়া দিচ্ছেন তারা। এছাড়া আতংকিত যানবাহনকে মোটর সাইকেল মহড়া দিয়ে ঝুঁকিপূর্ণ এলাকা পাড় করে দেয়ারও চিত্র দেখা গেছে। কুমিল্লার আলেখারচর আওয়ামীলীগের শান্তি সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে কুমিল্লা মহানগর আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও কুমিল্লা সিটি মেয়র আরফানুল হক রিফাত।
আরফানুল হক রিফাত বলেন, জামাত-বিএনপির জনভোগান্তির আন্দোলনকে সবাই মিলে প্রতিহত করতে হবে। সবাইকে ঐক্যবদ্ধভাবে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে হবে।
সমাবেশে যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন- বিএনপি জামায়াতের নৈরাজ্য ও জনভোগান্তির কর্মসূচি যে কোন ভাবে প্রতিহত করা হবে।
এদিকে, কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মিছিল করে, গাছের গুড়ি ফেলেএবং টায়রা আগুন দিয়ে অবরোধের চেষ্টা করেছে অবরোধ সমর্থনকারীরা। সকাল সাড়ে সাতটার দিকে মহাসড়কের ঝাগরজুলি এলাকায় মহাসড়কে মিছিল বের করে বিএনপি নেতা কর্মীরা। এ সময় তারা ইট পাটকেল ও ককটেল নিক্ষেপ করে যান চলাচলে বাধা দেয়ার চেষ্টা করলে উপস্থিত আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে অবরোধকারীদের ছত্রভঙ্গ করে। এই ঘটনায় একজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে জেলা পুলিশ সুপার। এছাড়া ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গৌরীপুরে মহাসড়কে টায়ার ফেলে আগুন দিয়ে এবং কালা কচুয়া এলাকায় গাছ পেলে মহাসড়ক অবরোধের চেষ্টা করে অবরোধ সমর্থনকারীরা। পরে আইনশৃঙ্খলা ভাবে বাহিনীর প্রতিরোধের মুখে তারা মহাসড়ক থেকে উঠে যেতে বাধ্য হয়। কুমিল্লা জেলা প্রশাসক খন্দকার মু. মুশফিকুর রহমান জানান, জেলার সকল মহাসড়ক নিরাপত্তায় চার প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। ২৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজ করছেন মাঠে।
পুলিশ সুপার আব্দুল মান্নান জানান, সকালে মহাসড়কের ঝাগুর ঝুলি এলাকায় জামাত-বিএনপির নেতাকর্মীদের সাথে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এই ঘটনায় পুলিশের দুই সদস্য আহত হয়েছেন। একজনকে আটক করেছে পুলিশ।

আরো পড়ুন

কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম চেয়ারম্যান মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু।

কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের (কুউক) প্রথম চেয়ারম্যান হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু। বৃহস্পতিবার (১১ জুন)...

Read more
হাইওয়ে পুলিশ টিমের ওপর হামলা ও পিকআপ ভাঙচুর: ১৯ জন গ্রেপ্তার।

কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার বাজার এলাকায় হাইওয়ে পুলিশের একটি টিমের ওপর হামলা ও পুলিশের পিকআপ ভাঙচুরের ঘটনায় ১৯ জনকে গ্রেপ্তার...

Read more
কুমিল্লা ইপিজেডের রাসায়নিক বর্জ্য প্রাকৃতিক খালে ছাড়া যাবে না: মনিরুল হক চৌধুরী।

কুমিল্লা ইপিজেডের বেপজা কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন কুমিল্লা ৬ আসনের এমপি মনিরুল হক চৌধুরী। শনিবার (০৬ জুন) সকাল ১১ টায়...

Read more
কুমিল্লায় হাম-রুবেলায় আরও এক শিশুর মৃত্যু;হাসপাতালে শয্যা সংকট!

কুমিল্লায় গত মে মাসে এইচআইভি-এইডসে আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের প্রথম পাঁচ মাসে জেলায় মোট সাতজনের...

Read more
হঠাৎ সরকারি দপ্তরে এমপি, ছুটি থেকে আসেননি বেশিরভাগ কর্মকর্তা-কর্মচারী!

ঈদুল আজহার পর প্রথম কর্মদিবসে জেলার বিভিন্ন সরকারি দপ্তরে আকস্মিক পরিদর্শন করেছেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মো. মনিরুল হক চৌধুরী।...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০  
Scroll to Top