আজ ১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

অপহরণের আসামি আটকের পর চৌদ্দগ্রামে চাঞ্চল্যকর অটোরিকশা চালকের হত্যার রহস্য উদঘাটন;আটক ৫

বেল্ট দিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয় অটোরিক্সা চালক শিমুলকে

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print

কুমিল্লার চৌদ্দগ্রামে চাঞ্চল্যকর অটোরিকশা চালক শিমুলের হত্যার রহস্য উদঘাটন করেছে চৌদ্দগ্রাম থানা পুলিশ।
রবিবার (১৩আগস্ট)রাতে অভিযান চালিয়ে হত্যার সঙ্গে জড়িত ৫জনকে আটক করে পুলিশ।

অটোচালক নিহত শিমুল

আটককৃতরা হলো, উপজেলার পেচাইমুড়ি এলাকার সুমন মিয়ার ছেলে সাইমন(১৬),পৌরসভার পশ্চিম শ্রীপুর এলাকার হারুন আর রশিদের ছেলে আব্দুল মান্নান(২৪), বাবুল মিয়ার ছেলে বাপ্পি(১৪),রামরায় গ্রাম এলাকার দুদু মিয়া ছেলে রবিন(২২) ও মৃত আলমগীর মিয়ার ছেলে সৈকত(১৬)।
বিষয়টি নিশ্চিত করেছে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমা।
ওসি জানান,গত কয়েকদিন আগে জুয়েল(১২)নামে এক কিশোরকে বাই সাইকেল ও পাঁচশত টাকাসহ অপহরণ করে দোয়েল চত্ত্বরের একটি বাসায় আটক সায়মন,রবিন,সৈকত। জুয়েলের পিতা সুমন মিয়ার কাছে তারা মুক্তিপণ দাবি করে।সুমন মিয়া জাতীয় জরুরি সেবা ৯৯৯এ ফোন দেয়। এ এস আই জুয়েলকে তদন্তে দায়িত্ব দিলে সে সাইমন(১৬)নামে এক কিশোরকে আটক করে। পরে অপহরণ সাথে জড়িত কয়েকজনকে আটক করে পুলিশ।এই অপহরণের সাথে জড়িত আরেক আসামী রবিন(২২) পুলিশের সামনে সাইমনকে “তার মতো তুরে ও মারা হবে”এই বলে হুমকি দেয়। এএসআই জুয়েল এই কথা শুনতে পায়।পরে ব্যপক জিজ্ঞাসাবাদে বেড়িয়ে আসে চাঞ্চল্যকর অটোরিকশা চালক শিমুল হত্যাকাণ্ডের আসল রহস্য। তারা তখন শিকার করে গত ২২জুন অটোরিকশা চালক শিমুলকে হত্যা করে ডুবার মধ্যে পেলে যায়।এঘটনার ৫৩ দিন পরে হত্যার রহস্য উদঘাটন করেছে পুলিশ।সাইমনকে ব্যপক জিজ্ঞাসাবাদে সে জানায় অটোচালক শিমুল তাদের বন্ধু ছিল।তারা শিমুলের অটো ছিনতায়ের জন্য পরিকল্পনা করে কিন্তু হত্যা করা তাদের পরিকল্পনায় ছিল না। শিমুলের অটোরিকশায় ঘুরতে যাবে বলে পরিকল্পনা অনুসারে তারা চৌদ্দগ্রাম বাজার থেকে হায়দারপোল এলাকায় শিমুলকে নিয়ে যায়। সেখানে আবদুল মান্নান তার পকেট থেকে বেল্ট বের করে শিমুলের গলায় প্যাছিয়ে ধরে। পরে শিমুল নড়াচড়া না করলে তাকে ডোবার মধ্যে পেলে তারা অটো নিয়ে পালিয়ে যায়।
গত ২৪জুন দুপুরে উপজেলার হায়দারপোল এলাকায় অটো চালক শিমুলের মরা দেয় উদ্ধার করে পুলিশ।ওইদিন রাতে নিহত বাবা সুমন ড্রাইভার অজ্ঞাত কয়েকজনের নামে হত্যা মামলা দায়ের করে।
তিনি আরো জানান, আসামী সায়মনকে আদালতের মাধ্যমে রিমান্ড চাওয়া হয়েছে।হত্যা কান্ডের সাথে আর কেউ জড়িত আছে কিনা জানা যাবে।

আরো পড়ুন

লক্ষাধিক ভোটের ব্যবধানে বিজয়ী হাসনাত আব্দুল্লাহ; ১১৬ কেন্দ্রের ১১৫টিতে প্রথম।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১-দলীয় জোটের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক শাপলা কলি প্রতীকের প্রার্থী হাসনাত আবদুল্লাহ কুমিল্লা-৪...

Read more
কুমিল্লা-১ আসনের বিএনপি’র মনোনীত প্রার্থী ড.মোশাররফ হোসেন ভোট প্রদান করেন

  কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা) আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র মনোনীত প্রার্থী ড. খন্দকার মোশাররফ হোসেন ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে ভোট প্রদান করেছেন।...

Read more
কুমিল্লায় ভোটের মাঠে থাকবে ২৬ হাজার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী-পুলিশ সুপার আনিসুজ্জামান।

কুমিল্লায় ভোটের মাঠে ৪৯ লাখের বেশি ভোটারের বিপরীতে থাকবে ২৬ হাজার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিযুক্ত থাকবেন বলে জানিয়েছেন কুমিল্লা পুলিশ...

Read more
ভোট দিতে ঈদের ছুটির মতোই গ্রামে ছুটছে মানুষ!

আগামী ১২ ফেব্রুয়ারী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে সারা দেশের ন্যায় কুমিল্লায়ও উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। এই...

Read more
জামায়াতকে নিবার্চিত করলে বাংলাদেশের চেহারা পাল্টে যাবে-ডা: সৈয়দ আব্দুল্লাহ মো: তাহের।

আমরা নিবার্চিত হলে দুর্নীতিমুক্ত একটি বাংলাদেশ গড়ে তুলবো। আমাদেরকে নিবার্চিত করলে বাংলাদেশের চেহারা পাল্টে যাবে। নাঙ্গলকোটের প্রার্থী ইয়াছিন আরাফাতকে দাঁড়িপাল্লা...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
Scroll to Top