আজ ২০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

অন্তর্বর্তীকালীন সরকারকে সময় দিতে হবে-মির্জা ফখরুল।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print
অন্তর্বর্তীকালীন সরকারকে সময় দিতে হবে কুমিল্লা জেলা লালমাই উপজেলা বন্যাদুর্গতদের ত্রান দিতে এসে ছোট শরীফপুর পথসভায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কথা বলেন।
শনিবার (৩১ আগস্ট) সকাল ১১টায় কুমিল্লা লালমাই উপজেলার ভূলইন দক্ষিণ ইউনিয়নের ছোট শরীফপুর উচ্চ বিদ্যালয় মাঠে ত্রাণ বিতরণ করেন তিনি।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, ছাত্র -জনতা আমাদেরকে বিজয় এনে দিয়েছে। এই বিজয় আমরা ধরে রাখতে হবে।
এই বিজয়কে নস্যাৎ করার জন্য একটা মহল চেষ্টা চালাচ্ছে, ষড়যন্ত্র করছে। বিভিন্ন ভাবে বিএনপির ভাবমূর্তি নষ্ট হওয়ার মতো খবর প্রকাশিত হচ্ছে। এসব কর্মকান্ডের সাথে বিএনপির কোনো সম্পর্ক নেই। যদি কাউকে দেখেন চাঁদাবাজি করছে, দখলদারি করছে তাকে ধরে সাথে সাথে পুলিশ আর্মিদের নিকট সোর্পদ করবেন৷ এ ব্যাপারে আমাদের কোনো সুপারিশ থাকবে না। নতুন অন্তর্বর্তীকালীন সরকারের বয়স মাত্র বিশ-বাইশ দিন হয়েছে। একটা সুষ্ঠু নির্বাচন পরিচালনার জন্য আমরা তাদেরকে সময় দিতে হবে।
তিনি আরো বলেন,আমরা দীর্ঘ সতেরো বছর লড়াই করেছি হাসিনার সরকারের বিরুদ্ধে। আপনাদের মধ্যে খুব কম লোক আছে যাদের বিরুদ্ধে মামলা হয়নি। তাই অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন পর্যন্ত অপেক্ষা করতে হবে।
এসময় বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মনিরুল হক চৌধুরীবিএনপির কুমিল্লা বিভাগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, কেন্দ্রীয় বিএনপির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক
হাজী আমিন উর রশিদ ইয়াছিন প্রমুখ। এসময় কুমিল্লা মহানগর বিএনপির আহবায়ক উৎবাতুল বারী আবু ও সদস্য সচিব ইউছুফ মোল্লা টিপু,লালমাই উপজেলা বিএনপির আহ্বায়ক মাসুদ করিম সদস্য সচিব ইউসুফ আলী মীর পিন্টু লালমাই উপজেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক হাফেজ বেলাল আহমেদ, বৃহত্তর সদর দক্ষিণ উপজেলার যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ফরহাদ উদ্দিন যুবদল নেতা মাসুদ, মোশারফ হোসেন ছাত্রদল নেতা হাবিবুর রহমান উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ডাক্তার ফজলুল হক মিন্টু বিএনপি নেতা ওমর ফারুক সুমন সহ উপজেলা বিএনপির অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরো পড়ুন

প্রার্থিতা প্রত্যাহার করলেন কুমিল্লা-৬ আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী ইয়াছিন।

দুপুরে কুমিল্লা নগরের ধর্মসাগরপাড়ের ব্যক্তিগত রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দিয়েছিলেন কুমিল্লা-৬( আদর্শ সদর, সদর দক্ষিণ...

Read more
মনোনয়নপত্র প্রত্যাহার করে নেবেন কুমিল্লা-৬ আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী ইয়াছিন, আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে ঘোষণা।

কুমিল্লা-৬ আসনের বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী হাজী আমিন উর রশিদ ইয়াছিন আজ সোমবার বিকেল পাঁচটার মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহার করে নেওয়ার...

Read more
কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-২ উদ্যোগে শীতার্ত অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ।

কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর উদ্যোগে আজ সোমবার সকালে সমিতির উত্তররামপুরস্থ সদর দপ্তরে শীতার্ত অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা...

Read more
সনাতন ধর্মালম্বীদের সাথে মনিরুল হক চৌধুরীর মতবিনিময়।

সনাতন ধর্মালম্বীদের সাথে কুমিল্লা-০৬ নির্বাচনী আসনের বিএনপি মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরী শুভেচ্ছা বিনিময় করেছেন। শনিবার (১৭ জানুয়ারি) দুপুরে কুমিল্লা...

Read more
দিনব্যাপী মনিরুল হক চৌধুরীর গণসংযোগ ও দোয়া মাহফিল।

কুমিল্লা-৬ আসনের আসনের বিএনপি মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরী দিনব্যাপী গণসংযোগ ও দোয়া মাহফিলে অংশ নিয়েছেন। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) তিনি...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০৩১  
Scroll to Top